প্রকৌশলীদের উৎসাহিত করতে লাফার্জহোলসিমের ‘স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ ঘোষণা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পিএম

অবকাঠামো খাতে উদ্ভাবন ও টেকসই নির্মাণকে উৎসাহিত করতে ‘হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ চালু করেছে নির্মাণসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। আজ রাজধানীর একটি অনুষ্ঠানে বিশিষ্ট সিভিল ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে অ্যাওয়ার্ড প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইকবাল চৌধুরী।

প্রতিযোগিতাটি পাঁচটি ধাপে পরিচালিত হয়ে ২০২৭ সালের জানুয়ারিতে বিজয়ীদের সম্মাননা প্রদানের মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় ধাপে আগ্রহী প্রকৌশলীরা অনলাইনে প্রয়োজনীয় নথিপত্র জমা দেবেন। পরবর্তীতে জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে চার ক্যাটাগরিতে মোট ১৩ জন এবং একজন সেরা বিজয়ীকে 'গ্র্যান্ড অ্যাওয়ার্ড' দেওয়া হবে।

ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে— হাই পারফর্মিং কংক্রিট স্ট্রাকচার, অ্যাডভান্সড কংক্রিট টেকনোলজি অ্যান্ড সার্কুলারিটি, লেজেন্ডারি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড এবং নেক্সট জেনারেশন / ভিশনারি ডিজাইন। এর মধ্যে 'নেক্সট জেনারেশন' বিভাগে ১০ জন উদীয়মান প্রকৌশলী এবং বাকি তিনটির প্রতিটিতে একজন করে পুরস্কৃত হবেন।

অনুষ্ঠানে সিইও ইকবাল চৌধুরী বলেন, জলবায়ু সহনশীল ও টেকসই নগরায়নের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক অভিজ্ঞতার আলোকে দেশের প্রকৌশলীদের উদ্ভাবনী মেধা ও টেকসই উদ্যোগকে স্বীকৃতি দিতেই এই সম্মাননার আয়োজন।

সেরা প্রকল্প বাছাইয়ে গঠিত জুরি বোর্ডে রয়েছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান, অনন্ত গ্রুপের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) নিজাম আহমেদ, ইন্টার স্পেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুল্লাহ আল হোসেন চৌধুরী (রিজভী), এসবি কনসালটেন্টের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম সাইফুল বারী এবং এমআইএসটির পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক লেফট্যানেন্ট কর্নেল ড. খন্দকার শাকিল আহমেদ।

আগ্রহী প্রকৌশলীরা www.structuralexcellenceawardbd.com অথবা www.lafargeholcim.com.bd ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে ও নিজ নিজ প্রকল্প জমা দিতে পারবেন।

লাফার্জহোলসিমের হেড অব মার্কেটিং আবিদ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান প্রতিষ্ঠানের কমার্শিয়াল ও লজিস্টিকস ডিরেক্টর মোহাম্মদ মাহফুজুল হক।

একাত্তর/এসি
রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে লেকের পাড় থেকে এক প্রকৌশলীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত রাত আড়াইটার দিকে সরবরে লেকের পাড় থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ...
রাজধানীর  ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে সুব্রত সাহা (৫২) নামে এক প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মে) সকালে হোটেল ভবনের বর্ধিতাংশের দোতলার ছাদে তার লাশ পাওয়া যায়। তার মৃত্যুর...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ এবং টঙ্গী ইজতেমা মাঠ ব্যবহারকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষ—সাদপন্থি ও জুবায়েরপন্থিদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠক শেষে তিনি...
ইরানে সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় একটি বিয়ে বাড়িসহ একাধিক স্থানে ১৮ জন নিহত হওয়ার পর চলমান সংঘাতের বেসামরিক ক্ষয়ক্ষতি নিয়ে বিশ্বজুড়ে পুনরায় উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরানি...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর