কুরাসাওকে মোটেও হালকাভাবে নিচ্ছে না জার্মানি

আপডেট : ১২ জুন ২০২৬, ০২:০৮ এএম

রোববার ফিফা বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি জার্মানি। ই-গ্রুপের এই উদ্বোধনী ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র কুরাসাও। আপাতদৃষ্টিতে ‘ডেভিড বনাম গোলিয়াতের’ এই লড়াইয়ে জার্মানিকে বিশাল ফেভারিট মনে হলেও, প্রতিপক্ষকে মোটেও খাটো করে দেখতে নারাজ জার্মান ডিফেন্ডার নিকো শ্লোটারবেক। তবে প্রতিপক্ষকে সমীহ করলেও রোববার পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী এই তারকা।

২০১৮ ও ২২ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই লজ্জাজনক বিদায়ের পর এবার নিজেদের গৌরব পুনরুদ্ধারে মরিয়া ডাই মানশাফটরা। কুরাসাওয়ের বিরুদ্ধে শুধু জয় নয়, বরং একটি বড় ব্যবধানের দাপুটে জয় তুলে নিয়ে বিশ্বকে নিজেদের শক্তির বার্তা দিতে চায় হুলিয়ান নাগেলসম্যানের দল।

ভৌগোলিক দিক থেকে কুরাসাও অত্যন্ত ক্ষুদ্র একটি দেশ। নেদারল্যান্ডসের অধীনস্থ স্বায়ত্তশাসিত এই ক্যারিবিয়ান দ্বীপের জনসংখ্যা মাত্র দেড় লাখের কিছু বেশি এবং আয়তন ১৭১ বর্গমাইল। এবারের বিশ্বকাপে কোয়ালিফাই করা সবচেয়ে ছোট দেশ এটি।

তবে দলটিকে ‘পুঁচকে’ ভেবে ভুল করলে বড় মাশুল গুনতে হতে পারে; কারণ এই দলের প্রতিটি খেলোয়াড় মূলত নেদারল্যান্ডসের নাগরিক এবং ইউরোপীয় ফুটবলের আদলে গড়ে ওঠা। দলের কোচ হিসেবে আছেন অভিজ্ঞ ডাচ ফুটবল মস্তিষ্ক ডিক অ্যাডভোকাট।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শ্লোটারবেক বলেন, বুধবার আমরা কুরাসাওকে নিয়ে টিম মিটিং করেছি। ওরা নেদারল্যান্ডসে ট্রেনিংপ্রাপ্ত খেলোয়াড়দের নিয়ে গড়া বেশ ভালো একটা দল। তবে আমরাই ম্যাচে ফেভারিট এবং আমি নিশ্চিত আমরাই জিতব।

হিউস্টনের প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার মধ্যে মাঠে নামতে হবে ওজিল-মুলারদের উত্তরসূরিদের। তবে আবহাওয়া বা অতীতের ব্যর্থতার কোনো চাপই ফুটবলাররা মাথায় নিচ্ছেন না। শ্লোটারবেকের ভাষায়, আমাদের ওপর কোনো চাপ নেই। আমরা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামব এবং রবিবার দেখাব আমরা কতটা ভালো দল। বিগত দুটি বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে নতুন করে কাউকে কিছু প্রমাণ করার তাড়না আমাদের নেই। আমরা বিশ্বের অন্যতম সেরা একটি দল এবং দীর্ঘদিন পর মাঠে আমরা আবারও খাঁটি জার্মান গুণাবলীর প্রতিফলন ঘটাচ্ছি।

 জার্মান ডিফেন্ডার মনে করিয়ে দেন, বর্তমান স্কোয়াডটি তরুণ ও অভিজ্ঞদের এক দুর্দান্ত ককটেল, যেখানে দলের বেশ কয়েকজন সিনিয়র ফুটবলার তাঁদের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন। ডিসিপ্লিন, প্যাশন আর যেকোনো পরিস্থিতি প্রতিরোধ করার ক্ষমতা, এই চেনা জার্মান ঐতিহ্য ধরে রাখতে পারলে কিউরাসাও বা গ্রুপ পর্বের অন্য দুই প্রতিপক্ষ ইকুয়েডর ও আইভরি কোস্ট জার্মানিকে রুখতে পারবে না বলেই বিশ্বাস ডাই মানশাফট শিবিরের। এখন দেখার বিষয়, রবিবারের হিউস্টনের মাঠে এই বামন দেশটি কোনো রূপকথা লেখে, নাকি জার্মানির গোলমেশিনে পিষ্ট হয়!

এআরএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর