দিল্লি বিমানবন্দরের ঘটনা ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৮:৩৫ পিএম

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর বাসসের।  

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে এবং পরবর্তী সময়ে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা হবে।

সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) দুই দিনব্যাপী বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ওই বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।

কূটনৈতিক ও গণমাধ্যমের খবর অনুযায়ী বিমানবন্দরে নিয়মিত স্ক্রিনিংয়ের সময় একটি নজরদারি তালিকায় উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের নাম উঠে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দীর্ঘক্ষণ অপেক্ষায় রাখা হয়। পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুমতি দিলেও দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে তিনি সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

রোববার রাতে ঢাকার কোনো সরাসরি ফ্লাইট না থাকায় ডা. জাহেদ সোমবার কলম্বো হয়ে দেশে ফিরে আসেন। উপদেষ্টা সার্ক ভিসাসহ একটি সাধারণ বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভ্রমণ করছিলেন এবং তার সাথে কোনো কূটনৈতিক পাসপোর্ট ছিল না।

নয়াদিল্লিতে ১৫-১৬ জুন ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওঅআরএ) সিনিয়র অফিসিয়ালস কমিটির (সিএসও) ২৮তম সভা অনুষ্ঠিত হচ্ছে। ‘ইনোভেশন, ওপেননেস, রেজিলিয়েন্স এন্ড অ্যাডাপ্টেবিলিটি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভারত মহাসাগরীয় অঞ্চলের অগ্রগতি পর্যালোচনা, আঞ্চলিক অগ্রাধিকার নিয়ে আলোচনা এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আইওআরএ সদস্য রাষ্ট্রগুলোর ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

সিএসও হলো আইওআরএ’র দ্বিতীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা এবং এটি এই সংস্থার প্রধান সমন্বয়কারী  হিসেবে কাজ করে।

আরবিএস
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর