তাইজুলের সাত উইকেটের পরও বড় লিড জিম্বাবুয়ের

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৮:৩৭ পিএম

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪১০ রানে অলআউট হয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। প্রথম ইনিংস থেকে ২৭০ রানের লিড পেয়েছে জিম্বাবুয়ে। 

হারারে টেস্টে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। রোববার প্রথম ইনিংসে টসে হেরে ব্যাট করতে নেমে বড় বিপর্যয়ের মুখে পড়ে টাইগাররা। শেষ ২৭ রান করতে গিয়ে ৮ উইকেট হারালে ১৪০ রানে থামে বাংলাদেশের ইনিংস। 

জবাবে শুরু থেকেই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। ম্যাচের প্রথম দিনে এক উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে স্বাগতিকরা। কাইয়া ৭৬ ও ব্রেন্ডন টেইলর ১৭ রানে অপরাজিত ছিলেন। 

ওপেনার ইনোসেন্ট কাইয়া আজ সেঞ্চুরি তুলে ১৪০ রানে আউট হন। এছাড়া ওয়েসলি মাধভেরে অপরাজিত ৭৭, ক্রেইগ আরভিন ৬০ ও ব্রায়ান বেনেট ৫৯ রান করেন।

বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম ১৩৮ রানে ৭ উইকেট নেন। ২ উইকেট শিকার করেন খালেদ আহমেদ। 

আরবিএস
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ছিল হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন কাউয়ার চর সমুদ্র সৈকতে ভেসে এসেছে প্রায় ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত তিমি।
প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, দেশের তৃণমূল ও প্রান্তিক পর্যায়ের সকল শিক্ষার্থীকে সমান সুযোগ দিয়ে একটি বৈষম্যহীন, দক্ষ ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই বর্তমান সরকারের...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা কর আদায় নিশ্চিত করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর