পাঁচ টাকার জন্য রিকশাচালক খুন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৫ পিএম

নোয়াখালীর চৌমুহনীতে রিকশা ভাড়া পাঁচ টাকা কম দেয়া নিয়ে বিবাদে রিকশাচালক হোসেনকে (৩০) খুন করেছেন মোরশেদ আলম।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার সময়  গনিপুর গ্রামের রহমতউল্লার বাড়ির সামনে ধারালো অস্ত্রের আঘাতে তাকে খুন করা হয়। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রুহুল আমিন জানান, চৌমুহনীর গনিপুর গ্রামের মোরশেদ আলম চৌমুহনী বাজার থেকে রিকশা নিয়ে বাড়ির সামনে গিয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে পাঁচ টাকা কম দেন। এ নিয়ে একই এলাকার  রিকশাচালক মোহাম্মদ হোসেনের সাথে তার কথা কাটাকাটি হয়। 

আরও পড়ুন: ইভ্যালির এমডি রাসেল ও চেয়ারম্যান শামীমা গ্রেপ্তার

তর্কবির্তকের এক পর্যায়ে রিকশার যাত্রী মোরশেদ হাতে থাকা ধারালো দা দিয়ে রিকশাচালককে গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নিহত রিকশাচালক গনিপুর গ্রামের হেদু মিয়ার ছেলে। তিনি চার সন্তানের পিতা।

খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি আরো জানান, ঘটনার পর থেকে ঘাতক মোরশেদ আলম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


একাত্তর/টিএ

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর