তালাক ও স্ত্রী-সন্তানের ভরণপোষণ নিয়ে হাইকোর্টের রায়, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৩:২৭ পিএম

দেশের প্রচলিত আইন অনুযায়ী কার্যকর নয়, এমন তালাকের অজুহাত দেখিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করে বলেছেন, সন্তানের ভরণপোষণ তার একটি স্বাধীন ও স্বতন্ত্র আইনি অধিকার, যা মা-বাবার তালাকসংক্রান্ত বিরোধের ওপর কোনোভাবেই নির্ভরশীল নয়। এই রায় দেওয়ার ক্ষেত্রে হাইকোর্ট তিনটি গুরুত্বপূর্ণ আইনি পর্যবেক্ষণ ও নীতি সুদৃঢ়ভাবে ব্যাখ্যা করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এ সংক্রান্ত মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। সম্প্রতি বিচারপতি আবদুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এই যুগান্তকারী রায়টি দেন।

নথি অনুযায়ী, ২০১১ সালে বিয়ে হওয়া এক নারী তার ও নাবালক কন্যাসন্তানের পক্ষে দেনমোহর ও ভরণপোষণের দাবিতে পারিবারিক আদালতে মামলা করেন। মামলার পর স্বামী দাবি করেন, তিনি আগেই স্ত্রীকে তালাক দিয়েছেন। তবে মুসলিম পারিবারিক অধ্যাদেশ অনুযায়ী সেই তালাক কার্যকর করার কোনো আইনি প্রমাণ তিনি আদালতে দাখিল করতে ব্যর্থ হন।

ফলে, পারিবারিক আদালত স্ত্রী ও সন্তানের পক্ষে দেনমোহর ও ভরণপোষণের ডিক্রি জারি করেন। পরে স্বামী ডিক্রি জারি ঠেকাতে নতুন একটি ঘোষণামূলক মামলা করেন এবং তালাক কার্যকর হয়েছে দাবি করে ভরণপোষণের আদেশ স্থগিতের আবেদন জানান। নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দিলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট নিম্ন আদালতের আদেশ বহাল রেখে স্বামীর আবেদনটি খারিজ করে দেন।

রিভিশন আবেদনটি খারিজ করার পাশাপাশি রায়ের পর্যবেক্ষণে আদালত তিনটি গুরুত্বপূর্ণ নীতি সুদৃঢ়ভাবে ব্যাখ্যা করেন।

প্রথমটিতে বলা হয় তালাকের আইনি কার্যকারিতা অবশ্যই প্রচলিত আইন অনুযায়ী আদালতে যথাযথভাবে প্রমাণিত হতে হবে। মুখের কথা বা অকার্যকর নথির অজুহাতে দায় এড়ানো যাবে না।

দ্বিতীয়ত নাবালক সন্তানের ভরণপোষণ সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্র আইনি অধিকার; মা-বাবার মধ্যকার যেকোনো বিরোধ বা তালাকের জেরে এটি কোনোভাবেই বন্ধ করা যাবে না।

তৃতীয়তা নতুন কোনো মামলা দায়ের করে আদালতের চূড়ান্ত ডিক্রি (রায়ের আদেশ) বাস্তবায়নকে কোনোভাবেই বিলম্বিত বা বাধাগ্রস্ত করা যাবে না।

এছাড়া রায়ে আরও বলা হয়, বিয়ে, তালাক, দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির একমাত্র এখতিয়ার পারিবারিক আদালতের। ডিক্রি জারি বা এক্সিকিউশন কোর্টের দায়িত্ব কেবল আদালতের বিদ্যমান আদেশ বাস্তবায়ন করা; তারা নতুন করে তালাক বৈধ কি না, তা বিচার করতে পারে না। যদি স্বামী সত্যিই বৈবাহিক সম্পর্কের অবসান চান, তবে আইন অনুযায়ী নতুন করে তালাক দেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু তা পূর্বের ডিক্রি অনুযায়ী দেনমোহর ও ভরণপোষণের দায় থেকে তাকে মুক্তি দেবে না।

হাইকোর্ট স্বামীকে অবিলম্বে দেনমোহরের বকেয়া এবং স্ত্রী ও সন্তানের যাবতীয় বকেয়া ভরণপোষণ পরিশোধের নির্দেশ দিয়েছেন।

হাইকোর্টের এই রায় প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান সাংবাদিকদের বলেন, আমার মতে এই রায় নারী ও শিশুর অধিকার সুরক্ষা এবং আদালতের চূড়ান্ত রায়ের কার্যকারিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

একাত্তর/এসি
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের...
৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়াকে ‘অস্বচ্ছ’ ঘোষণা করে আগামী ৬০ দিনের মধ্যে মেধার ভিত্তিতে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, প্রচলিত আইন ও বিধিমালার ব্যত্যয়...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য সারসংক্ষেপ জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ ও রিটকারী আইনজীবী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই ম্যাচকে ২০২৬ বিশ্বকাপের ‘স্বপ্নের ফাইনাল’ হিসেবে আখ্যা দিয়েছে। একদিকে শিরোপাধারী আর্জেন্টিনা, অন্যদিকে ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর