সংস্কার নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার আশ্বাস মার্কিন রাষ্ট্রদূতের: আসিফ

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম

বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন বলে দাবি করেছে দলটি।

বুধবার (২২ জুলাই) দুপুরে এনসিপির নিজস্ব কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধিদলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম কোনো রাজনৈতিক দল হিসেবে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূতের এটিই প্রথম সফর। দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে অংশ নেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৈঠকের বিস্তারিত তুলে ধরে আসিফ মাহমুদ জানান, বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়া রয়েছে। তিনি বলেন, সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক। তারা এ বিষয়ে বিএনপির সঙ্গে নেগোসিয়েশন করবে বলে মার্কিন রাষ্ট্রদূত আমাদের আশ্বস্ত করেছেন।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের আমলে সম্পাদিত বাংলাদেশ-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এ প্রসঙ্গে পূর্বে এনসিপির সঙ্গে কোনো আলোচনা না হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি নিয়ে আগে আমাদের কোনো আলোচনা হয়নি। আগে থেকে আলোচনা করে চুক্তি হতে পারতো। আমি সরকারের দায়িত্ব ছাড়ার দুই মাস পর চুক্তিটি হয়েছে। তবে চুক্তির বাস্তবায়নে বাংলাদেশ যেন লাভবান হতে পারে, তা নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া বৈঠকে গণভোটের রায় অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণ, তার বাস্তবায়ন প্রক্রিয়া এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বিশদ আলোচনা হয়েছে বলে জানান এনসিপির মুখপাত্র।

একাত্তর/এসি
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর