জুলাই শহীদ পরিবারের কর্মসংস্থানে প্রতিমন্ত্রীর মানবিক উদ্যোগ

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১২:৫০ পিএম

সরকারি নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যদের (এমপি) পরিদর্শন কক্ষে অফিস সহায়ক নিয়োগের ক্ষেত্রে ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ নিয়েছেন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার সরাসরি সুপারিশে বোদা ও দেবীগঞ্জ—এই দুই উপজেলার সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের জন্য জুলাই শহীদ পরিবারের দুই সদস্যকে অফিস সহায়ক পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আত্মত্যাগী শহীদ পরিবারগুলোর প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের পরিবারের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই মানবিক উদ্যোগের মূল উদ্দেশ্য।

ইতিমধ্যে বোদা উপজেলা পরিষদের সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক হিসেবে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন যোগ দিয়েছেন। পাশাপাশি দেবীগঞ্জ উপজেলার পরিদর্শন কক্ষের জন্যও জুলাই শহীদ পরিবারের একজন সদস্যকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপির নির্দেশনা ও সুপারিশে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোনকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীর এমন মানবিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানে অগ্রাধিকার দিয়ে এক দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় দেওয়া হয়েছে, যা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং শহীদদের ত্যাগের প্রতি রাষ্ট্রীয় মর্যাদার প্রতিফলন ঘটাবে।

একাত্তর/এসি
আর্চারি একটি বিশেষ শৃঙ্খলাপূর্ণ ও মনোসংযোগনির্ভর খেলা, যা তরুণ সমাজকে আত্মবিশ্বাসী, ধৈর্যশীল ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের...
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ হারে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।
লক্ষ্মীপুরে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ ও ভারতের বিদ্যমান কূটনৈতিক সম্পর্ককে আরও টেকসই ও সুদৃঢ় করতে গঙ্গা-তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য বণ্টন ও অন্য অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি...
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি সফররত জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রবাসী একদল ব্যক্তির হাতে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হয়েছেন। স্থানীয় সময় সোমবার...
আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী তিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর