আর্চারি তরুণদের ধৈর্য ও শৃঙ্খলা শেখায়: প্রতিমন্ত্রী আজাদ

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০২:১২ পিএম

আর্চারি একটি বিশেষ শৃঙ্খলাপূর্ণ ও মনোসংযোগনির্ভর খেলা, যা তরুণ সমাজকে আত্মবিশ্বাসী, ধৈর্যশীল ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, আন্তর্জাতিক মানের এই প্রশিক্ষণ ও প্রতিযোগিতা দেশীয় খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে বিশ্বমঞ্চে বড়ো সাফল্য এনে দেবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় গাজীপুরের টঙ্গী আর্চারি ট্রেনিং একাডেমিতে তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ ও যৌথ প্রশিক্ষণ কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, এ ধরনের আন্তর্জাতিক আয়োজনের ফলে বিশ্বমঞ্চে বাংলাদেশের সাংগঠনিক দক্ষতা, ক্রীড়া অবকাঠামো এবং সক্ষমতার ইতিবাচক চিত্র আরও সুদৃঢ় হবে। 

বর্তমান সরকার খেলাধুলার সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, প্রতিভাবান খেলোয়াড় তৈরি ও আধুনিক প্রশিক্ষণ সুবিধা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে।

বক্তব্য শেষে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং অংশ নেওয়া দেশি-বিদেশি আর্চার, কোচ ও কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি নিজেও ধনুক হাতে আর্চারি শুটিংয়ে অংশ নেন।

একাত্তর/এসি
পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বেহেশত নাকি আল্লাহর দেওয়া, অথচ কারও কাছে বেহেশতের টিকিট আছে, আর কারও কাছে নেই—এমন প্রচার করা হচ্ছে।
কোনো ব্যক্তি বা গোষ্ঠী যতো ক্ষমতাবান কিংবা যে দলেরই হোক না কেন, নদী ও খালের জমি দখল করে জলাবদ্ধতা তৈরি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 
সরকারি নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যদের (এমপি) পরিদর্শন কক্ষে অফিস সহায়ক নিয়োগের ক্ষেত্রে ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ নিয়েছেন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ)...
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর