গোপনে ভোজিনহার পরিবারের পাশে দাঁড়ালেন মেসি!

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের হেরে নীল-সাদা স্বপ্ন চুরমার হওয়ার যন্ত্রণা তখন তাড়িয়ে বেড়াচ্ছে পুরো আর্জেন্টিনাকে। অথচ সেই ট্র্যাজেডির আড়ালেই, ক্যামেরার চোখ আর স্পটলাইটের ঝলকানির বাইরে রচিত হয়েছিল অনন্য এক মানবিক গল্প!

পরাজিত নায়ক লিওনেল মেসি মাঠের লড়াইয়ে হয়তো হেরেছেন, কিন্তু কোটি মানুষের হৃদয় জিতে নেওয়ার খেলায় যে তিনি এখনও সবার ওপরে, তা আবারও প্রমাণ হয়ে গেল।

আর্জেন্টাইন সাংবাদিক ইয়ানিনা লাতোরের এক বিস্ফোরক তথ্যে ফাঁস হয়েছে এই চরম গোপনীয় ঘটনা। শেষ ষোলোর রোমাঞ্চকর লড়াইয়ে আর্জেন্টিনাকে প্রায় ঘাম ছুটিয়ে ছেড়েছিল আফ্রিকা মহাদেশের রূপকথার দল কেপ ভার্দে।


আর সেই ম্যাচের মূল নায়ক- ৪০ বছর বয়সী অতিমানবীয় গোলরক্ষক ‘ভোজিনহা’। আর্জেন্টিনার একের পর এক আক্রমণ রুখে দিয়ে মেসিদের প্রায় টুর্নামেন্ট থেকেই ছিটকে দিচ্ছিলেন তিনি! যদিও শেষমেশ অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হেরে বিদায় নেয় কেপ ভার্দি, তবে ভোজিনহার সেই উন্মাদের মতো সেভগুলো মেসির মনে গভীর দাগ কেটে যায়।

গল্পের ক্লাইম্যাক্স এখানেই! কেপ ভার্দের এই গোলরক্ষকের পরিবারের চারজন সদস্য আর্থিক টানাপোড়েনের কারণে বিশ্বকাপের মহাযজ্ঞ অর্থাৎ ফাইনাল ম্যাচটির টিকিট কেটে স্টেডিয়ামে উপস্থিত হওয়ার মতো অবস্থায় ছিলেন না। খবরটি মেসির কানে পৌঁছানো মাত্রই কোনো রকম প্রচার-প্রচারণা ছাড়াই তিনি নিজস্ব প্রতিনিধি পাঠিয়ে চারজন আত্মীয়ের টিকিট বিনামূল্যে ব্যবস্থা করে দেন, যাতে তারা ঐতিহাসিক স্টেডিয়ামে বসে ফাইনালের রোমাঞ্চ উপভোগ করতে পারেন!

টিভির পর্দায় কিংবা কোনো ম্যাচ রিপোর্টে এই দৃশ্য দেখায়নি কেউ। টুর্নামেন্ট শেষ হওয়ার পর বিষয়টি সামনে আসতেই আর্জেন্টাইন সংবাদমাধ্যমে বইছে ধন্য ধন্য রব। রুদ্ধশ্বাস ফাইনালে হয়তো ট্রফিটা উঁচিয়ে ধরা হয়নি, কিন্তু মাঠের পরম শত্রুর প্রতি মেসির এই রাজকীয় সম্মান আর হৃদয়ের উদারতা প্রমাণ করল—খেলার মাঠের লড়াই ৯০ মিনিটের হতে পারে, কিন্তু শ্রদ্ধাবোধ আর মানবতা থেকে যায় আজীবন!

তথ্যসূত্র: টেপমেড

এআরএস
মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ইন্টার মায়ামির প্রথমবার 'কাম্পিওনেস কাপ' জয়ের রাতে এক রাজকীয় কীর্তি গড়েছেন লিওনেল মেসি। ক্লাবটির হয়ে নিজের ১০০তম গোলটি উদযাপন করার পর এই ৩৯ বছর বয়সী...
ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে শততম গোলের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করে ফুটবল বিশ্বের রাজপুত্র লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন, বয়স তাঁর জন্য শুধুই একটা সংখ্যা!
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালীতে সমুদ্রপথে পণ্য পরিবহনে বড় ধরনের বিঘ্ন ঘটছে, যা গত ৮০ বছরের মধ্যে বৈশ্বিক বাণিজ্যের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত...
পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ লাইন্স চত্বরে জুমার নামাজ চলার সময় এক ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলা ও বন্দুকযুদ্ধে অন্তত ২৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে...
গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর