গ্যাসসঙ্কট নিরসনে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) ৫০ শতাংশ মেরামতকাজ আগামী সপ্তাহের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি আগামী দুই সপ্তাহের মধ্যে টার্মিনালটি শতভাগ মেরামত করে চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

একটি এফএসআরইউতে সম্প্রতি যে অনাকাঙ্ক্ষিত বিস্ফোরণ ঘটেছে, তার ফলে তৈরি হওয়া সার্বিক গ্যাসসঙ্কটের জন্য দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। দেশে গ্যাসের বর্তমান চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমানে দেশে দৈনিক ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ করা সম্ভব হচ্ছে ২৭০ কোটি ঘনফুট। ফলে স্বাভাবিকভাবেই বড়ো একটি ঘাটতি থেকে যাচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রগুলো থেকে দিনে ১৬০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়, আর বাকি ১১৫ কোটি ঘনফুট গ্যাস আমদানি করা হয়। দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটি বন্ধ থাকায় আমদানি সক্ষমতা প্রায় অর্ধেক কমে গেছে। আর এ কারণেই আবাসিক, শিল্পকারখানাসহ সব শ্রেণির গ্রাহককে সাময়িক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ভোলার স্থানীয় চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত গ্যাসকে এলএনজিতে রূপান্তর করে দেশের অন্য অঞ্চলে সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এই প্রক্রিয়াটি পুরোপুরি বাস্তবায়ন করতে প্রায় বছরখানেক সময় লাগতে পারে।

একাত্তর/এসি
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
চলমান বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট দ্রুত নিরসনের আশা প্রকাশ করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে দেশে সার্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য...
চলমান গ্যাসসঙ্কটের কথা বিবেচনায় নিয়ে ৩০ জুলাইয়ের সিএনজি ফিলিং স্টেশন বন্ধের প্রতীকী কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তবে কমিশন...
দেশে অতীতেও জ্বালানি বা বিদ্যুৎ নিয়ে কোনো সংকট ছিলো না এবং বর্তমানেও নেই বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
জাপান সফরের দ্বিতীয় দিনে দেশটির চিবা প্রিফেকচারের ফুতসু শহরে অবস্থিত ‘জেরা’র স্থলভিত্তিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন না। কেবল আলোচনায় থাকার জন্যই তিনি এমন ফেরার ঘোষণা দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।...
মোংলা বন্দরের পশুর নদীতে একটি তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় ১২০০ টন কয়লা বোঝাই করে ডুবে গেছে ‘এমভি ফুলবাড়ী’ নামের একটি কার্গো জাহাজ। তবে জাহাজে থাকা ৯ জন স্টাফ নিরাপদে বেঁচে গেছেন।
২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ী হয়েছেন হ্যারি কেন। ২৫ বছরের মধ্যে তিনিই প্রথম ইংরেজ ফুটবলার, যিনি ফুটবলের এই অত্যন্ত মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি জয় করলেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর