সরকার দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে: শফিকুর রহমান

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০২:১০ পিএম

চাঁদাবাজি, দুর্নীতিসহ নানা কারণে নৈতিক দিক থেকে সরকার দেশ পরিচালনার অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

শুক্রবার (৩১ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, সারাদেশে চাঁদাবাজির কারণে পরিবহনখাতের অবস্থা নাজেহাল। 

গণভোটের রায় নিয়েও সরকার টালবাহানা করছে বলে অভিযোগ করেন তিনি।  

ডা. শফিকুর রহমান বলেন, সরকারের একজন মন্ত্রীর বক্তব্য অনুযায়ী দেশ এখনও ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজিমুক্ত হয়নি। এর মাধ্যমে সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। 

এদিকে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার টালবাহানা করছে অভিযোগ করে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তারা।

জামায়াত কোনো আধিপত্যবাধের কাছে মাথানত করবে না বলেও মন্তব্য করেন তিনি।
 
অনুষ্ঠানে পরিবহন খাতের নানা সঙ্কটের কথা তুলে ধরেন বক্তারা। পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান শ্রমিক নেতারা।

আরবিএস
কুরআন-সুন্নাহ পরিপন্থী আইন পাস করে সরকার মুসলমানদের ঈমানের ওপর আঘাত এনেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর