সাত দফা না মানলে এক দফা অনিবার্য: জামায়াত আমির

লংমার্চের সমাপনী সমাবেশ

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০২:০৩ এএম

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয় দাবি নিয়ে আসিনি, দেশের জনগণের অধিকার রক্ষার দাবি নিয়ে এসেছি। আমাদের পেশ করা সাত দফা দাবি যদি সরকার মেনে নেয়, তবে এক দফার প্রয়োজন হবে না। কিন্তু দাবি না মানলে এক দফা আন্দোলন অনিবার্য হয়ে উঠবে এবং দেশের মানুষের স্বার্থে আমরা সেই ডাক দিতে বাধ্য হব।

শনিবার রাত ১২টার পর কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই বিপ্লবের স্মৃতি স্মরণ করে জামায়াত আমির বলেন, প্রায় ১৪০০ শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বর্তমান সরকার সেই শহীদদের উপযুক্ত সম্মান দিচ্ছে না। যদি সরকার তাঁদের প্রতি শ্রদ্ধাশীল হতো, তবে শহীদদের মূল আকাঙ্ক্ষা ও স্বপ্নগুলো দ্রুত বাস্তবায়ন করত।

এর আগে রাত ১১টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ বিগত ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ সূচক রায় দিয়েছিলেন। বর্তমান সরকারি দলসহ সব পক্ষই কথা দিয়েছিল যে, গণভোটের রায় তারা অক্ষরে অক্ষরে মেনে নেবে। কিন্তু সরকার সেই কথা রাখেনি; বরং জনগণের গণরায় বাস্তবায়ন না করে জাতির সঙ্গে স্পষ্ট প্রতারণা করেছে।

সরকারের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, সংসদের ভেতরে সরকারের মুখপাত্ররা জুলাই সনদকে নিয়ে কটূক্তি করলেও মূলত তারাই এখন জনগণের সঙ্গে অন্তহীন ছলচাতুরি করছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আমাদের সাতটি দফা স্পষ্ট, যার একটিও আমাদের দলীয় স্বার্থের নয়। এগুলো এ দেশের ১৮ কোটি মানুষের অধিকার ফিরিয়ে আনার দাবি। ইতিহাস সাক্ষী দেয়, যখনই জনতার রায়কে অবজ্ঞা করা হয়েছে, তখনই শাসকদের পরিণতি করুণ হয়েছে। আল্লাহ ছাড়া আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না এবং হুমকি-ধমকি দিয়ে আমাদের থামানো যাবে না।

 

একাত্তর/এআরএস
জনগণের রায় ও ভোটাধিকারের প্রতি শ্রদ্ধা না দেখালে সরকারকে তার জন্য চরম মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন এবং নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বিভিন্ন দাবিতে রাজধানী থেকে খুলনা অভিমুখী লংমার্চ শুরু করেছে ১১...
কানেক্টিভিটির নামে অন্য দেশের কাছে দেশ ইজারা দেওয়া চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
ক্ষমতায় আসার উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে গোপন লিয়াজোঁ ও তোষণনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন ও চাঞ্চল্যকর মোড় উন্মোচিত হয়েছে। তুরাগ নদ সংলগ্ন টঙ্গীর মাজার বস্তি এলাকায় যাওয়ার ঠিক আগে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্ট...
যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে নতুন করে কোনো হামলা চালানো হলে তার জবাবে কোনো ধরনের ভৌগোলিক সীমারেখা মানা হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এ লক্ষ্যে...
স্ট্যামফোর্ড ব্রিজের কানে তালা লাগানো সিটি বাজানো আর চেলসি সমর্থকদের দুয়োধ্বনির মাঝেই ধীরপায়ে এবং নিথর মুখে টানেলের দিকে হেঁটে গেলেন লিসান্দ্রো মার্তিনেজ।
ম্যানচেস্টার সিটির অপরাজেয় দুর্গে আঘাত হেনে প্রিমিয়ার লিগে রূপকথার এক জয় তুলে নিল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন! ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ হজম করতে হলো এনজো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর