সংবিধানের নেশা থেকে বের হয়ে আসতে হবে: ডা. শফিকুর

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৮ পিএম

সংবিধান আঁকড়ে ধরে রেখে সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদ তাড়ানো যায়নি উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংবিধান খুঁজতে গিয়েই তো সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদ তাড়াতে পারেননি। অনুমতি নিয়ে কিছু সভা-সমাবেশ করতে পেরেছেন মাত্র। সংবিধান মানলে ২০২৬ সালে কোনো নির্বাচন হওয়ার কথা ছিলো না। সংবিধানের নেশা থেকে বের হয়ে আসতে হবে।

রোববার (২৫ অক্টোবর) সকালে ‘জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমীর বলেন, এই সংবিধান ফ্যাসিবাদকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করেছিলো। অতীতে বহুবার সংবিধান সংশোধন করা হয়েছে, পরবর্তীতে আদালতে গিয়ে তা চ্যালেঞ্জ করা হয়েছে—এ কারণে আমরা এই প্রক্রিয়ার বিরোধী।

সংবিধানের পাশাপাশি বিএনপির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে তিনি বলেন, বিএনপি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। তাদের নেতাদের বক্তব্য অনুযায়ী অন্তত ৯০টি আসনে আওয়ামী লীগের ভোটে তারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তার অভিযোগ, কার্ড দেওয়ার আগে মানুষের ওপর কর ও দুর্নীতির বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। মানুষ এতে অতিষ্ঠ। 

একই সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও এলডিপির চেয়ারম্যান অলি আহমেদসহ অন্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। 

আখতার হোসেন বলেন, জুলাই সনদে যেসব বিষয়ে বিএনপির কোনো ‘নোট অব ডিসেন্ট’ ছিরো না, বাস্তবতায় তারা সেসব বিষয় মানছে না বলে অভিযোগ তুলে আখতার হোসেন বলেন, বিএনপি মুখে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও কাজে তার প্রমাণ রাখছে না। একপেশে ও একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করাই বর্তমান সংকটের একমাত্র সমাধান।

এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ বলেন, তারেক রহমানের চারপাশে যারা আছে, তারা গালাগালি ছাড়া অন্য কিছু জানে না। দেশের জন্য সরকারকে পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা তাদের নেই। জনগণের স্বার্থে অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিন, তাহলে আর লংমার্চ হবে না।

সরকারের সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের পায়ের তলার মাটি সরে যাওয়ায় তারা জনগণকে আবোল-তাবোল বোঝানোর চেষ্টা করছে। কোনো রকম নোট অব ডিসেন্ট ছাড়াই জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। এখন বিরোধী দলের ওপর দায় চাপিয়ে সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে।

একাত্তর/এসি
সারাদেশে সারের ডিলার নিয়োগে দলীয় বিবেচনা ও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরকারের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, বর্তমান সরকার জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা...
সরকারের ঢালাও বিরোধিতা না করে ভুলত্রুটি শুধরে দেওয়ার গঠনমূলক রাজনীতি করতে চায় বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে টেক্সটাইল খাতের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে আন্তর্জাতিক মেলায় বিরোধীদলীয় নেতাকে প্রধান...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন নাকচ করে কারাগারে...
দেশের আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা এবং এটিকে ব্যবসা খাত থেকে সম্পূর্ণ আলাদা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি ব্যাংকের সংখ্যা কমিয়ে এই খাতে সুশাসন নিশ্চিত করার...
দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দুই দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে তিন হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। এতে ২২...
কানে পড়ার মতো নয়, যেন আস্ত এক সোনা ও হিরে-মুক্তোর পাহাড়! ওজন শুনলে মাথা ঘুরে যেতে বাধ্য—একেকটি কানের দুলের ওজন ছাড়িয়ে গেছে ১৬ কেজি! ২২ ক্যারেটের খাঁটি স্বর্ণের তৈরি এই বিশাল আকৃতির এক জোড়া...
গাজীপুরের টঙ্গীতে আলোচিত মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলার অভিযুক্ত শিক্ষক মোসলেম আহমেদের জামিন নাকচ করেছে আদালত।
খুলনা মহানগরীতে বাড়িভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে বাড়ির মালিকের লাঠির আঘাতে রকিবুল ইসলাম নামের এক ভাড়াটিয়া নিহত হয়েছেন। রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর