নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ তিন

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৬:১৫ পিএম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে বন্দর উপজেলার ফুলহর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের আট বছর বয়সী ছেলে মারুফ।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সকালে দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের সবার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। 

চিকিৎসকদের দেয়া তথ্যমতে, মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ঘটনাটি সকালে ঘটলেও ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারেনি। দুপুরে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকালে ঘরের ভেতরে দৈনন্দিন প্রয়োজনীয় কাজে দেশলাই জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। রাতে গ্যাসের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। ফলে পুরো ঘরে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আরবিএস
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় বাল্কহেডসহ চারজনকে আটক করেছে নৌপুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বৈদ্যেরবাজার এলাকা থেকে তাদের আটক করা...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের শিল্পপ্রতিষ্ঠানে যাতায়াতকারী পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান থেকে নিয়মিত চাঁদা দাবি এবং গাড়ি চালককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত কাঞ্চন সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে এক নারী নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া...
শিক্ষার্থীদের মধ্যে মননশীলতা, ধৈর্য ও শৃঙ্খলাবোধ ফিরিয়ে আনতে আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে নতুন পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র...
দেশে বিদ্যমান জ্বালানি সঙ্কটের মধ্যে বিশাল গাড়িবহর নিয়ে লংমার্চের কঠোর সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলেছেন, জনকল্যাণের কথা বলে শত শত যানবাহনের তেল অপচয়...
ব্যয় সাশ্রয় এবং দেশের পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। একই সঙ্গে বোয়িং কেনা,...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হচ্ছে। পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর