লিওনেল মেসির বাবা হোর্হে মেসির জীবনাবসান

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৮:১৬ পিএম

ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।  

আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘ইনফোবে’ এবং ‘রোসারিও৩’-এর বরাতে গোলডটকম জানিয়েছে, দীর্ঘদিন ধরে গুরুতর রোগে ভোগার পর আর্জেন্টিনার রোজারিও শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পরে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যমগুলো খবরটি নিশ্চিত করে।  

হোর্হে মেসির শারীরিক অসুস্থতার বিষয়টি প্রথম ব্যাপকভাবে আলোচনায় আসে গত জুন মাসে, বিশ্বকাপ চলাকালে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে গোল করার পর লিওনেল মেসিকে মাঠে বেশ আবেগপ্রবণ হতে দেখা যায়। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে আবেগাপ্লুত মেসি বলেন, “আমি কাঁদছিলাম কেন? এর সাথে ফুটবলের কোনো সম্পর্কই ছিল না। আমি কিছু কঠিন দিন পার করেছি।”  

মেসির সেই মন্তব্যের পর তাঁর বাবার শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা ও গুজবের সৃষ্টি হয়। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে এবং গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়ে মেসি পরিবারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছিল।

ওই বিবৃতিতে জানানো হয়েছিল যে হোর্হে মেসি শারীরিক সমস্যায় ভুগছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে রয়েছেন।বাবার চিকিৎসা ও তার পাশে থাকার জন্য গত জুলাই মাসের শেষের দিকে মেজর লিগ সকারের (এমএলএস) ‘অল-স্টার গেম’ থেকেও সরে দাঁড়িয়েছিলেন আটবারের ব্যলন ডি'অর জয়ী এই ফরোয়ার্ড। 

লিওনেল মেসির সর্বকালের সেরা ফুটবলার হয়ে ওঠার নেপথ্যে সবচেয়ে বড়ো ভূমিকা ছিল হোর্হে মেসির। শৈশব থেকেই ছেলেকে ফুটবলের পথ দেখিয়েছেন তিনি। ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে ছোট লিওনেলকে নিয়ে বার্সেলোনায় পাড়ি জমানো এবং চুক্তির মূল দিকগুলো চূড়ান্ত করা সবই করেছিলেন তিনি। পেশাদার এজেন্ট হিসেবে তিনি পুরো ক্যারিয়ারজুড়ে মেসির প্রতিনিধি ও অভিভাবক হিসেবে সব সিদ্ধান্ত পরিচালনা করে এসেছেন।

একাত্তর/এসি
মাঠের ফুটবলের রোমাঞ্চকে ছাপিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের নেপথ্যে ঘটে গেছে হাড়হিম করা সব সন্ত্রাসী চক্রান্তের ঘটনা! বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে কেবল গোল আর ড্রিবলিং নয়, তারকাদের মাথার ওপর সার্বক্ষণিক...
বিশ্ব ফুটবলের মহাযজ্ঞে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে কিংবা হুলিয়ান আলভারেজদের মতো তাবৎ মেগাস্টাররা হাজির থাকা সত্ত্বেও ২০২৬ বিশ্বকাপ ফুটবলের মঞ্চে গোল অব দ্য টুর্নামেন্ট বা আসর সেরা গোলের মুকুট...
বিশ্বকাপ শুরুর আগে ব্যালন ডি’অরের আলোচনাটা যাদের ঘিরে ঘুরপাক খাচ্ছিলো- হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে আর লামিন ইয়ামাল, তাদের সবাইকে এক ঝটকায় পেছনে ফেলে এখন স্পটলাইটের একেবারে কেন্দ্রে ম্যানচেস্টার...
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের হেরে নীল-সাদা স্বপ্ন চুরমার হওয়ার যন্ত্রণা তখন তাড়িয়ে বেড়াচ্ছে পুরো আর্জেন্টিনাকে। অথচ সেই ট্র্যাজেডির আড়ালেই, ক্যামেরার চোখ আর স্পটলাইটের ঝলকানির...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
পুলিশ লকআপে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের স্বামীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হালিশহর। মৃত বিরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৩ জন।
সপ্তাহান্তজুড়ে পর্তুগালের ফুঞ্চল শহরের অলিতে-গলিতে গুঞ্জন আর জল্পনা-কল্পনার পারদ ছড়িয়েছিল তুঙ্গে! ভক্তদের মনে একটাই প্রশ্ন, অবশেষে কি শুভ পরিণয় সম্পন্ন করতে যাচ্ছেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর