থানার ভেতর হ্যান্ডকাফ পরা আসামির টিকটক, ভিডিও ভাইরাল

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৯:৫৯ পিএম

মাদারীপুর সদর থানার ভেতরে হ্যান্ডকাফ পরা অবস্থায় এক আসামির টিকটক ভিডিও ধারণের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশের দায়িত্বশীলতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, হ্যান্ডকাফ পরিহিত ‘তানভীর নুসু’ নামের এক যুবক থানার ভেতরে মোবাইল ফোনে ভিডিও করছেন। এ সময় তার আশপাশে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন পুলিশ সদস্যকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায়।

পুলিশি হেফাজতে থাকা একজন আসামির হাতে কীভাবে মোবাইল ফোন গেল এবং থানার ভেতরে বসে কীভাবে তিনি নির্বিঘ্নে ভিডিও ধারণের সুযোগ পেলেন—এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। 

তাদের অভিযোগ, এতে থানার ভেতরের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাই প্রকাশ পেয়েছে।

এর আগে, মাদারীপুর সদর থানার বারান্দার গ্রিল ভেঙে এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছিল। সেই ঘটনার পর এবার থানার ভেতর হ্যান্ডকাফ পরা আসামির টিকটক ভিডিও ভাইরাল হওয়ায় পুলিশের দায়িত্বশীলতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় মারামারির ঘটনায় প্রায় আট থেকে ১০ দিন আগে তানভীর নুসুকে আটক করা হয়। তবে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় কীভাবে তার হাতে মোবাইল ফোন গেল এবং কীভাবে তিনি ভিডিও ধারণের সুযোগ পেলেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক পুলিশ সদস্য জানান, দায়িত্বে থাকা সদস্যদের গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি তদন্ত মো. মহাসিন বলেন, ভিডিওটি তাদের হাতে এসেছে। কীভাবে ভিডিওটি ধারণ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের হেফাজতে থাকা আসামির হাতে মোবাইল ফোন যাওয়ার ঘটনায় কারও দায়িত্বে অবহেলা ছিল কি না, তদন্তে সেটিই এখন দেখার বিষয়। 

আরবিএস
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
মাদারীপুর কোল্ড স্টোরেজে প্রায় ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
মাদারীপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর