এলেক্স ইমন হত্যার আসামি শাহরুখসহ গ্রেপ্তার তিন

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের বহুল আলোচিত কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার দুই নম্বর এজাহারনামীয় আসামি হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, একটি দেশীয় রিভলবার, ম্যাগাজিন, তাজা গুলি, গানপাউডার এবং দুটি সামুরাই উদ্ধার করা হয়।

রোববার, মোহাম্মদপুরে র‍্যাব-২-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক নয়মুল হাসান এসব তথ্য জানান। গ্রেপ্তার অন্য দুজন হলো শাহরুখের সহযোগী তারেকুজ্জামান তারেক (৩০) ও শহিদুল ইসলাম (২৯)।

র‍্যাব জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে শাহবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শাহরুখ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার হাজী ইউনুস খান রোডের একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় রিভলবার, দুই রাউন্ড তাজা গুলি, ২৬০ গ্রাম গানপাউডার ও দুটি সামুরাই জব্দ করা হয়।

গত ১২ এপ্রিল মোহাম্মদপুরের রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 'এলেক্স গ্রুপ' ও 'আরমান-শাহরুখ গ্রুপের' মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে এলেক্স ইমনকে কুপিয়ে জখম করা হয়। উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ইমনের পরিবার মোহাম্মদপুর থানায় ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করে।

র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান জানান, গ্রেপ্তার শাহরুখ চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং প্রধান। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র, খুন, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন এবং দ্রুতবিচার আইনে একাধিক মামলা রয়েছে। অন্যদিকে সহযোগী তারেকুজ্জামান তারেকের বিরুদ্ধেও চুরি ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।

এলেক্স ইমন হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারনামীয় ৬ জন এবং অজ্ঞাতনামা ৫ জনসহ মোট ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার রাখা হয়েছে। একই সঙ্গে কিশোর গ্যাং কালচার ও তাদের পেছনে থাকা মদদদাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র‍্যাব।

একাত্তর/এআরএস
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে বাড়ি দখলের ঘটনার পর আদাবরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য...
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর