রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৫:১৮ পিএম

জাতীয় সংসদে দলের বিপক্ষে ভোট দিলে আসন শূন্য সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দের আনা রিটের শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রিট খারিজের এই আদেশ দেয়।

আদালতে রাষ্ট্র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব। 

অন্যদিকে রিটের পক্ষে রিটকারি আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজেই শুনানি করেন।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গেলো ৬ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের তারিখ আগামী ২০ আগস্ট।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আগে একবার রিট করেছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ১৫ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল জারি করেন। তবে বেঞ্চের অপর বিচারপতি রিট খারিজের আদেশ দেন। 
পরবর্তীতে প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের আরেকটি (তৃতীয় বেঞ্চ) একক বেঞ্চে বিষয়টি শুনানির জন্য পাঠান। সে বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করে আদেশ দেয়।

আদেশ পরবর্তী প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিজয়। হাইকোর্ট বিভাগ সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা/কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন।

তিনি বলেন, এটি নিঃসন্দেহে বাংলাদেশের সাংবিধানিক আইন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

এই মামলায় রাষ্ট্রপক্ষের পক্ষে দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের জন্য ডেপুটি অ্যাটর্নি-জেনারেল মামুন চৌধুরী এবং বিজয়-১৪ আদালতে এর দায়িত্ব পালনকারী সকল আইন কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান অ্যাটর্নি জেনারেল।

আরবিএস
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি’র প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় ঐক্যের অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে শপথ নেয়ার আগ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ও মন্ত্রণালয়ের পদে বহাল থাকবেন বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে স্বচ্ছ ব্যালট বাক্সে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই ভোটের জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে সরবরাহ করা হবে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স। ভোট...
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের সাম্প্রতিক বিভ্রান্তিকর ও ত্রুটিপূর্ণ বিবৃতির বিরুদ্ধে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর