বরগুনায় নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মী গ্রেপ্তার

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

বরগুনায় নাশকতা, ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিভিন্ন সময় জেলার পাঁচটি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের বিশেষ শাখার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, নাশকতার পরিকল্পনা ও কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে গত রাত থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আমতলী থেকে ১২ জন, বেতাগী থেকে ১০ জন, পাথরঘাটা থেকে ছয়জন, বরগুনা সদর থেকে দুইজন এবং বামনা থেকে একজন রয়েছেন।

পুলিশ জানায়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বৃহস্পতিবার সারাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এই কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় বরগুনা পৌর শহরে মশালমিছিল বের করা হয়। পরে জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীর শাখারিয়া এলাকায় যাত্রীবাহী বাসসহ একাধিক যানবাহন ভাঙচুর করা হয়। এছাড়া বিভিন্ন সড়কে গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।

একই রাতে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান শিহাবের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আবু সাহদৎ মো. হাচনাইন পারভেজ জানান, পৌর শহরের মাছ বাজার এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। এছাড়া এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে বুধবার রাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

একাত্তর/এসি
বরগুনায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের...
নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বের করা বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অতর্কিত হামলায় স্থানীয় জাসাস ও কৃষকদলের...
বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে রান্নার প্রস্তুতির সময় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ট্রলারের মালিকসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে পাথরঘাটা মাছের খাল...
শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি মানবতাবিরোধী অপরাধের আইনেই হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন,‘জুলাই-আগস্টের...
বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শেখ হাসিনার ফাঁসি কার্যকর ও গঙ্গার পানি চুক্তিসহ কয়েকটি দাবিতে চলতি মাস থেকে আগামী...
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্থিতিশীলতার কারণে রাজশাহী থেকে গোপালগঞ্জের গোবরাগামী আন্তনগর ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের রুট সাময়িকভাবে সংক্ষিপ্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। 
কাস্টমস কর্মকর্তাদের সহযোগিতায় ফল, মসলা ও ইলেকট্রনিকস পণ্যের আড়ালে ৩০ কেজি নেশাদ্রব্য শিশা আমদানি করেছে ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং। আমদানি করা পণ্যের বিল অব এন্ট্রি ও এইচএস কোড বিশ্লেষণ করে যার প্রমাণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর