নেত্রকোনায় রাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

জাতীয় ছাত্রশক্তির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে দুর্বৃত্ত পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে তার মা-বাবা ঘুমিয়ে ছিলেন। তবে প্রতিবেশীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড়ো ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পরিবারটি।

রাফির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন পুরো বাড়িতে ছড়িয়ে দিয়ে তার মা-বাবাকে হত্যার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি।

রাফি জানান, ঘটনার সময় তার মা-বাবা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় পাশের বাড়ির এক নারী আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলেন। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তার মা-বাবা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ঘটনার বিবরণ তুলে ধরেন রাফি। তিনি লেখেন, ‘রাত আনুমানিক তিনটায় আমার গ্রামের বাড়ি (নেত্রকোনায়) আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিয়েছিলো। ঘরের কারেন্টের মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন লাগিয়েছে। ভাগ্যক্রমে বাড়ির মানুষজন জেগে যাওয়ায় আল্লাহ আমার আব্বা-আম্মাকে বাঁচিয়েছেন।’

এ বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুল ইসলাম হারুন বলেন, রাত সাড়ে তিনটার দিকে কে বা কারা বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করে। পরিবারের সদস্যরা জেগে ওঠায় দুর্বৃত্তরা আগুন ছড়াতে পারেনি। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজনও এগিয়ে আসেন। এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
নেত্রকোনায় জারিয়া থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ভূমি অফিসে দুটি ককটেল বিস্ফোরণ এবং পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের...
নেত্রকোনায় উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোস্তফা আমির ফয়সাল হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আলামিনকে (৩৬) গ্রেপ্তার করেছে এসআরবি-১৪। সোমবার রাত ১১টা ১৫ মিনিটের...
প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা জেলা শহরে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে ‘হিমু উৎসব’। হলুদ পাঞ্জাবি আর নীল শাড়িতে হিমু-রূপার সাজে ভক্ত-অনুরাগীদের আনন্দ...
নেত্রকোনার মদনে ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নেত্রকোনা জেলা ও...
বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৫০তম সুবর্ণজয়ন্তী দানোত্তম কঠিন চীবর দানোৎসব।
দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পরাজিত শক্তি নানাভাবে নাশকতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে ভয়ের...
বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বরগুনায় নাশকতা, ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর