বৃষ্টি মাড়িয়ে রাজবন বিহারে কঠিন চীরব দানোৎসব শুরু

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম

বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৫০তম সুবর্ণজয়ন্তী দানোত্তম কঠিন চীবর দানোৎসব।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উৎসবের উদ্বোধন করেন রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। এ সময় বেইন কর্মীদের পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে বেইন ঘরের উদ্বোধন করা হয়। পরে চাকমা রাজপরিবারের সদস্য জয়তি রায় চরকায় সুতা কেটে চীবর তৈরির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন।

এবার রাজবন বিহারের বেইন ঘরে ২০৫টি বেইন স্থাপন করা হয়েছে। এতে প্রায় ৮০০ নারী চীবর তৈরির কাজে অংশ নিচ্ছেন। প্রাচীন রীতি অনুযায়ী, তুলা থেকে সুতা কাটা, রং করা এবং তাঁতে কাপড় বুননের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে তৈরি করা হয় বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বিশেষ বস্ত্র চীবর।

বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি থাকলেও উৎসবে যোগ দিতে তিন পার্বত্য জেলার বিভিন্ন পাহাড়ি জনপদসহ দেশের বিভিন্ন স্থান থেকে সড়ক ও নৌপথে রাজবন বিহারে সমবেত হয়েছেন হাজারো পুণ্যার্থী। তাদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠেছে বিহার এলাকা।

বৌদ্ধ শাস্ত্রীয় ঐতিহ্য অনুযায়ী, গৌতম বুদ্ধের শিষ্য বিশাখা ২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরির প্রথা প্রবর্তন করেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় ১৯৭৬ সাল থেকে রাঙামাটির রাজবন বিহারে উদযাপিত হয়ে আসছে কঠিন চীবর দানোৎসব।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ২৪ ঘণ্টায় তৈরি করা চীবর বৌদ্ধ ভিক্ষু সংঘের কাছে উৎসর্গের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫০তম সুবর্ণজয়ন্তী দানোত্তম কঠিন চীবর দানোৎসব।

একাত্তর/এসি
রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্গম এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
তিন দফা সুনির্দিষ্ট দাবি বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক সড়কে আবার অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা স্বাভাবিক পর্যায়ে নেমে আসায় আট দিন পর স্পিলওয়ের (পানি নির্গমন পথ) ১৬টি জলকপাট পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পরাজিত শক্তি নানাভাবে নাশকতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে ভয়ের...
জাতীয় ছাত্রশক্তির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে দুর্বৃত্ত পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 
বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বরগুনায় নাশকতা, ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর