কলকাতায় হোটেলে আগুন লেগে বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০১:৫০ পিএম

কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত আটজন বাংলাদেশি নাগরিক বলে আশঙ্কা করছে কলকাতার বাংলাদেশ মিশন। তবে পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়ার প্রক্রিয়া এখনও চলছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বুধবার (১৯ আগস্ট) রাত ২টার দিকে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা দল। শুরু হয় উদ্ধার অভিযান।

কলকাতা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আগুন লাগার পর হোটেল থেকে মোট ৬০ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৯ জনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুই নারী ও একটি শিশু রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, নিহতদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক। তাদের অনেকেই চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন বলে জানা গেছে। 

এদিকে কলকাতায় বাংলাদেশ মিশনের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত আটজন বাংলাদেশি বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। তবে আনুষ্ঠানিকভাবে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এয়ার কন্ডিশনিং ব্যবস্থার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

আগুন লাগার পর ঘন কালো ধোঁয়ায় পুরো হোটেল আচ্ছন্ন হয়ে যায়। এতে উদ্ধারকাজে শুরুতেই বাধার মুখে পড়েন দমকলকর্মীরা। পুলিশকে দেওয়া এক বক্তব্যে এক কর্মকর্তা জানান, ঘন ধোঁয়ার কারণে প্রথম দিকে দমকলকর্মীরা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছিলেন না। এ সময় আরও মানুষ হতাহত হওয়ার আশঙ্কাও করেছিলেন তিনি।

দমকলকর্মীরা পরে ঝুঁকি নিয়ে ভবনের ভেতরে প্রবেশ করে একের পর এক কক্ষ থেকে অতিথিদের উদ্ধার করেন। বেশ কয়েকজনকে অচেতন অবস্থায় বের করে এনে হাসপাতালে পাঠানো হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের পর হোটেলটির নিরাপত্তা-ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। নিউমার্কেট এলাকার ঘনবসতিপূর্ণ এই অংশে পুরোনো ভবনের বিভিন্ন তলায় একাধিক হোটেল ও গেস্ট হাউস রয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত বের হওয়ার পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না, তা নিয়েও তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

এদিকে নিহত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করা এবং তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগের বিষয়ে কাজ করছে কলকাতায় বাংলাদেশের মিশন। একই সঙ্গে আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

কলকাতায় এই অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূমে একটি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত আটজন নিহত হন। নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ছিলেন। এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসে কলকাতার বড়বাজার এলাকায় অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১৪ জন।

পরপর এমন অগ্নিকাণ্ডের ঘটনায় কলকাতাসহ পশ্চিমবঙ্গের হোটেল ও বাণিজ্যিক ভবনগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আরবিএস
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর