কলকাতার হোটেলে ভয়াবহ আগুনের ঘটনায় গ্রেপ্তার এক

মৃতদের ময়নাতদন্ত

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০২:৫৫ পিএম

কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও পরিকাঠামোগত গাফিলতির অভিযোগ ওঠার পর পুলিশ মূল লিজগ্রহীতা আবু জাফরকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি ঘটনার তদন্ত ও হোটেলের অগ্নিসুরক্ষা নিশ্চিতে তৎপর হয়েছে প্রশাসন।

লালবাজারের গোয়েন্দা বিভাগ এন্টালি মার্কেট এলাকা থেকে জোড়াসাঁকোর বাসিন্দা আবু জাফরকে আটক করে এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে। জানা গেছে, হোটেল ‘শিখা ইন’ তার নামেই লিজ বা ইজারা নেয়া ছিল। তবে হোটেলের মালিক বীরেশ্বর মিত্রের খোঁজ এখনও মেলেনি। এই ঘটনার সূত্রে পাশের ‘যাপন’ হোটেলের কর্মীসহ আরও দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


ঘটনায় মৃত ৯ জনের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে। বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্রের খবর, ময়নাতদন্ত ও যাবতীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ করার পর সরকারি নিয়ম মেনে শুক্রবার মরদেহদেহগুলো বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কলকাতার পর্যটন এলাকায় আসা বাংলাদেশি পর্যটকদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। দেশে থাকা পরিবারের সদস্যরা বারবার ফোন করে দ্রুত ফিরে আসার তাগিদ দিচ্ছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অনেক পর্যটকই নিরাপত্তা ঝুঁকিতে থাকা হোটেল ছেড়ে অন্য নিরাপদ আশ্রয়ে গিয়ে উঠছেন। পর্যটকদের একাংশের মতে, ওই এলাকার বহু হোটেলেরই পর্যাপ্ত আগুন সুরক্ষার ব্যবস্থা নেই।


বুধবার ভোররাতের এই অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ সরকার। কেবল কলকাতা শহরই নয়, সমগ্র রাজ্যের আবাসিক হোটেলগুলির অগ্নিসুরক্ষা খতিয়ে দেখতে মাঠে নেমেছে পুলিশ ও দমকল বাহিনী। বিশেষ করে কলকাতার প্রায় ১,২০০টি আবাসিক হোটেল পরিদর্শন ও পরীক্ষা করার প্রস্তুতি নিয়েছে কলকাতা পুলিশ, কলকাতা পৌরসভা ও দমকল কর্তৃপক্ষ।

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। বিরোধী বাম দল ও বিজেপি এই গাফিলতির জন্য দুর্নীতিকে দায়ী করেছে। সিপিএম নেতৃত্ব মোহাম্মদ সেলিম ও মীনাক্ষী মুখোপাধ্যায় এবং বিজেপি নেতা নবীন মিশ্র প্রশাসনের নজরদারির অভাব ও অনিয়মের তীব্র সমালোচনা করেছেন। সিপিএম বলছে, দুর্নীতি ও নিয়মভঙ্গের কারণেই আজ এতগুলো তাজা প্রাণ অকালে ঝরে গেল।

একাত্তর/এআরএস
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদের প্রিলিমিনারি পরীক্ষা কেন্দ্রভিত্তিক শুরুর ঠিক আগমুহূর্তে স্থগিত করা হয়েছে। 
নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ভুয়া ওয়েবসাইট তৈরি করে অনলাইনে খণ্ডকালীন চাকরির প্রলোভনে ২৪ লাখ ১৯ হাজার টাকার বেশি আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের...
‘গড়ি একসাথে মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ’ লক্ষ্য ও ‘শিক্ষা, সংযম, শৃঙ্খলা’ মূলমন্ত্রকে সামনে রেখে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অলাভজনক ও জনকল্যাণমূলক সংস্থা ‘শাহীন কেয়ার্স ট্রাস্ট’। 
জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বন্ধ থাকা বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় ট্রেন চলাচল পুনরায় চালুর আগ্রহ প্রকাশ করেছে নয়াদিল্লি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পায়নি ঢাকা। রেলপথ মন্ত্রণালয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর