হাসপাতাল নেয়ার এক ঘন্টা পর আবারও কারাগারে ইমরান খান

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৬:০৬ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ইসলামাবাদের হাসপাতাল থেকে আবারও আদিয়ালা জেলে ফিরিয়ে নেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে মধ্যরাতে হঠাৎ কড়া নিরাপত্তায় হাসপাতালে এনে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর চিকিৎসকরা তাঁকে মেডিকেলি ‘ফিট’ বা শারীরিকভাবে সুস্থ ঘোষণা করায় জেল হেফাজতে পাঠানো হয়।

পাকিস্তানের শীর্ষ আদালত ইমরান খানকে ‘শিফা ইন্টারন্যাশনাল হাসপাতাল’ নামক একটি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে স্থানান্তরের স্পষ্ট নির্দেশ দিয়েছিল। তবে শাহবাজ শরিফ সরকার সেই নির্দেশ এড়িয়ে তাকে সরকারি পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে নিয়ে যায়।


পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, চক্ষু বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ এবং জেনারেল ফিজিশিয়ানসহ অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল ইমরান খানের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করেছেন। স্বাস্থ্য পরীক্ষায় তিনি সম্পূর্ণ ফিট প্রমাণিত হওয়ায় পুনরায় আদিয়ালা জেলের নিজ সেলে ফিরিয়ে দেওয়া হয়েছে। মূলত আদালত অবমাননার মামলা করার হুমকি দেওয়ার পরেই তড়িঘড়ি করে ইমরানকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে প্রশাসন।

হাসপাতালে ইমরান খানের সঙ্গে দেখা করার পর তাঁর বোন উজমা খান জানান, নিঃসঙ্গ কারাবাসের কারণে সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা জটিল হচ্ছে।

তিনি অভিযোগ করেন, শীর্ষ আদালত বেসরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ দিলেও পুলিশ তাঁকে জোরপূর্বক সরকারি হাসপাতালে নিয়ে যায়। তিনি আরও জানান, ইমরান খান তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে হারাচ্ছেন; চিকিৎসাবিজ্ঞানের ভাষায় তিনি ‘রাইট সেন্ট্রাল রেটিনাল ভেন অকলুশন’ রোগে ভুগছেন। চিকিৎসকরা এটিকে জেলের ভেতরে সুচিকিৎসা না পাওয়ার পরিণতি হিসেবেই দেখছেন।


২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী ৭৩ বছর বয়সী ইমরান খানের দাবি, তাঁর বিরুদ্ধে আনীত সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। অন্যদিকে পাকিস্তান সরকারের আইনি দল দাবি করে আসছে, কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে বেসরকারি হাসপাতালে নয়, বরং সরকারি বিধি অনুযায়ী জেলের ভেতর বা সরকারি হাসপাতালেই চিকিৎসা দেওয়া আইনি বাধ্যবাধকতা।

মধ্যরাতে ইমরান খানকে হাসপাতালে আনা-নেওয়াকে কেন্দ্র করে হাসপাতালের বাইরে ব্যাপক সমর্থকদের ভিড় জমায় পিটিআই কর্মীরা, যা ঘিরে পুরো ইসলামাপিতজুড়ে থমথমে পরিস্থিতি তৈরি হয়।

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আসা সশস্ত্র যোদ্ধাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২৮ জন হামলাকারীকে হত্যা এবং আরও ৩২ জনকে আহত করার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার, আফগান...
নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে লিপি আক্তার (৩৩) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।   
আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পূজার আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশনাবলী ও পরামর্শ জারি করেছে...
বুয়েট থেকে পাস করে প্রাথমিকে শিক্ষকতা বেছে নেওয়া প্রকৌশলী, শারীরিক প্রতিবন্ধকতা জয় করা শিক্ষক এবং নিজ উদ্যোগে গাছ রোপণ করে পরিচিতি পাওয়া পরিবেশপ্রেমী—সমাজ পরিবর্তনের এমন ব্যতিক্রমী তিনজন মানুষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর