দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৭:৩৫ পিএম

যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা অন্য যে কোনো দুর্যোগ হঠাৎ চলে আসতে পারে। সে সময় যেন দেশবাসী কোনো সমস্যায় না পড়ে এবং আমরা পরিস্থিতি সামাল দিতে পারি, সেভাবেই খাদ্যশস্য মজুতের ব্যবস্থা করা হচ্ছে।

রোববার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদাম পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী এসব কথা জানান।

খাদ্যমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম ও প্রধান কাজ হলো দেশের খাদ্যগুদামগুলোতে পর্যাপ্ত খাদ্য মজুত আছে কি না এবং সংরক্ষিত শস্য নিরাপদ ও মানসম্মত অবস্থায় রয়েছে কি না, তা সরেজমিনে নিশ্চিত করা। এই লক্ষ্যেই তিনি দেশের বিভিন্ন অঞ্চলের খাদ্যগুদামগুলো পরিদর্শনে বেরিয়েছেন।

মানিকগঞ্জ সদর উপজেলার খাদ্যগুদাম ঘুরে দেখার পর মন্ত্রী জানান, সেখানে খাদ্য মজুতের পরিমাণ যথেষ্ট সন্তোষজনক। গুদামে রক্ষিত ধান, গম ও আটার গুণগত মান পরীক্ষা করে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আশা জানান যে মানিকগঞ্জের মতো দেশের অন্য জেলাগুলোতেও একইভাবে পর্যাপ্ত ও গুণগত মানসম্পন্ন খাদ্য মজুত রয়েছে।ৱ

বাজারে খাদ্যের সিন্ডিকেট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি দায়িত্ব নিয়েছি মাত্র কয়েকদিন হলো। তাই পুরো বিষয়টি আমাকে আগে ভালোভাবে দেখতে হবে ও পর্যবেক্ষণ করতে হবে। পরিস্থিতি পর্যালোচনা করার পর এ বিষয়ে সুনির্দিষ্ট মতামত দিতে পারব।

তবে খাদ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। মন্ত্রী উল্লেখ করেন যে সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে অনিয়মের সত্যতা পাওয়ার পর পরই সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

মানিকগঞ্জ সদর খাদ্যগুদাম পরিদর্শনের সময় জেলা খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

একাত্তর/এআরএস
মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও...
স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অনিয়মতান্ত্রিকতা, অনৈতিক আর্থিক লেনদেন ও রাজনৈতিক প্রভাব দূর করতে চিকিৎসকদের পদায়ন ও বদলিতে অটোমেশন (স্বয়ংক্রিয়) ব্যবস্থা চালু করেছে সরকার। প্রথম ধাপে উপজেলা পর্যায়ের...
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর