পে-স্কেল, জ্বালানি সঙ্কট ও লোডশেডিং নিয়ে সরকারের বড়ো ঘোষণা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম

নতুন জাতীয় পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে বিদ্যুতের সাময়িক সঙ্কট কাটাতে গ্রাম ও শহরে সমভাবে লোডশেডিং ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই লোডশেডিং পরিস্থিতি কমে আসবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে সরকারের সার্বিক নীতি ও সিদ্ধান্ত জানাতে গিয়ে এসব তথ্য জানান তথ্য উপদেষ্টা।

ব্রিফিংয়ে অর্থনৈতিক পদক্ষেপ ও পে-স্কেলের বিষয়টি তুলে ধরে ডা. জাহেদ বলেন, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এই কাঠামোতে বিশেষ চাহিদা সম্পন্ন কর্মচারীদের সন্তানদের জন্য মাসে তিন হাজার টাকা করে ভাতার ব্যবস্থা রাখা হয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ। তবে নতুন পে-স্কেল কেন্দ্র করে বাজারে যেন মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি না হয় সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় রেগুলেটরি পদক্ষেপ নেবে এবং মূল্যস্ফীতির ঝুঁকি মোকাবিলায় সুবিধাবঞ্চিতদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বর্তমানে লোডশেডিং কিছুটা বেশি হলেও তা দ্রুত কমে আসবে। সরকার গ্রামীণ ও নগর জীবনের বিদ্যুৎ সঙ্কট নিরসনে সমতার ভিত্তিতে সঙ্কট ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের পূর্ণাঙ্গ সঙ্কট কাটিয়ে উঠতে দুই বছর সময় ধরা হয়েছে, কারণ এই খাতে একাধিক উন্নয়ন প্রকল্প একসঙ্গে বাস্তবায়িত হচ্ছে। এসব কাজ শেষ হলে গ্রাম ও শহর সর্বত্র বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে।

দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে তিনি উল্লেখ করেন, সার সরবরাহে কোনো সঙ্কট নেই, তবে দেশের কিছু অঞ্চলে বিতরণ ব্যবস্থায় কিছু সাময়িক সমস্যা দেখা দিয়েছে যা দ্রুত সমাধান করা হচ্ছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের চেয়ে এখন অনেক ভালো ও নিয়ন্ত্রণে রয়েছে। যদিও পুলিশের শতভাগ আত্মবিশ্বাস এখনো পুরোপুরি ফিরে আসেনি। বর্তমান সরকারের আমলে হত্যা বা নিয়মিত কিছু মামলার সংখ্যা বাড়লেও ছিনতাইয়ের মতো অপরাধ কমেছে। যেকোনো অপরাধের দায় সরকার গ্রহণ করে এবং তা নিরসনে সচেষ্ট রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সামাজিক মাধ্যমে সাংস্কৃতিক কর্মী রোকেয়া প্রাচীকে ঘিরে চলমান আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলে তথ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নির্দিষ্ট এক সাংস্কৃতিক কর্মীর সম্পৃক্ততার কথা বললেও কারও নাম ঘোষণা করেননি। ফলে আনুষ্ঠানিকভাবে নাম না আসা পর্যন্ত কোনো অনুমানভিত্তিক আলোচনা করা বা কারও ওপর দায় চাপানো উচিত হবে না। চার্জশিট দাখিল হলেই গণমাধ্যম বিস্তারিত জানতে পারবে। সেনসেশন তৈরি না করতে তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান।

উড়োজাহাজ ও যুদ্ধবিমান ক্রয় প্রসঙ্গে তিনি জানান, বোয়িং কেনার বিষয়ে চুক্তি সম্পন্ন হলে সরকার তা গোপন না রেখে আনুষ্ঠানিকভাবে জানাবে। এছাড়া বিমানবাহিনীর আধুনিকায়নে ‘মাল্টিরোল ফাইটার’ কেনার যে প্রক্রিয়া চলছে, তাতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনের প্রস্তাবের মধ্যে চীনের প্রস্তাবটি তুলনামূলক সাশ্রয়ী ও সরকারের জন্য লাভজনক মনে হলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

একাত্তর/এসি
চলতি বছরের মধ্যেই তামাক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়নে সরকারি পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে ই-সিগারেট নিয়ন্ত্রণ...
দেশে চলমান এলপিজি সংকট মোকাবিলা এবং বাজারে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি ও দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...
তিস্তা নদীর সমন্বিত পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীর তথ্য  উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ নিজের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ বজায় রেখে তিস্তা প্রকল্পে সিদ্ধান্ত নেবে।...
অপতথ্য প্রতিরোধে আইনি সুরক্ষাই যথেষ্ট নয়, এজন্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর