সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনই আবেদনের হিড়িক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত উত্তোলনের সুযোগ চালু হওয়ার প্রথম দিনেই তা তোলার জন্য আবেদন করেছেন প্রায় ১৮ হাজার আমানতকারী। এসব আবেদনের বিপরীতে আমানতকারীরা সব মিলিয়ে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ফেরত চেয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রথম দিনে জমা পড়া এসব আবেদনের মধ্যে দুই হাজার ৩৬৭ জন আমানতকারী তাদের পুরো আমানতের টাকা এককালীন তুলে নেওয়ার জন্য আবেদন করেছেন। এককালীন এই উত্তোলনের আবেদনের বিপরীতে চাওয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৪৪ কোটি টাকা।

ব্যাংক সূত্রে জানা গেছে, নির্ধারিত নিয়ম মেনে আমানত উত্তোলনের সুযোগ শুরু হওয়ার পর গ্রাহকদের কাছ থেকে পর্যায়ক্রমে এসব আবেদন জমা হতে থাকে। সংশ্লিষ্ট শাখা ও উপশাখাগুলোতে সরাসরি এসব আবেদন গ্রহণ করা হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষের যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিয়ম অনুযায়ী গ্রাহকদের পাওনা অর্থ পরিশোধ করা হবে।

এক দিনে বিপুলসংখ্যক গ্রাহকের আবেদনের কারণে ব্যাংকটির তারল্য ব্যবস্থাপনা এখন বড়ো ধরনের চ্যালেঞ্জ ও গুরুত্বের মুখে পড়েছে। বিশেষ করে যেসব গ্রাহক এককালীন পুরো অর্থ তুলে নেওয়ার আবেদন জমা দিয়েছেন, তাদের পাওনা মেটাতে ব্যাংকটিকে পর্যাপ্ত নগদ অর্থের সংস্থান রাখতে হবে।

খাত-সংশ্লিষ্টরা বলছেন, আমানতকারীদের টাকা উত্তোলনের পথ উন্মুক্ত করায় গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী জমানো অর্থ ব্যবহারের সুযোগ পাচ্ছেন—এটি ইতিবাচক। তবে এই বিপুল পরিমাণ আবেদন দ্রুত ও নিরবচ্ছিন্নভাবে নিষ্পত্তি করতে শাখাগুলোতে সুশৃঙ্খল প্রশাসনিক ব্যবস্থাপনা এবং পর্যাপ্ত নগদ তারল্য নিশ্চিত করা জরুরি।

সোমবার (৩১ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে সব শাখায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আগামী সাত সেপ্টেম্বর থেকে তাদের জমা টাকার মূল অংশ তুলতে পারবেন। এজন্য মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে আগামী সাত সেপ্টেম্বর পর্যন্ত। গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়ে এই আবেদন জমা দিতে হবে।

নির্দেশনা অনুযায়ী, শাখা পর্যায়ে জমা করা আবেদনগুলো প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এরপর প্রধান কার্যালয় চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নগদ অর্থ সংস্থান করে শাখায় পাঠালে সেখান থেকেই আমানতকারীদের টাকা বুঝিয়ে দেওয়া হবে।

ব্যাংকের নীতিমালায় স্পষ্ট করা হয়েছে, আপাতত শুধু ব্যক্তি আমানতকারীরা তাদের জমা টাকার মূল অংশ (প্রিন্সিপাল অ্যামাউন্ট) তুলতে পারবেন। অর্জিত মুনাফার অর্থ পরবর্তীতে দেওয়া হবে। তবে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা ঘোষিত স্কিমের বাইরে গিয়ে আপাতত টাকা তুলতে পারবেন না।

অর্থ উত্তোলনের জন্য আবেদনে গ্রাহকের হিসাবে মোট জমা টাকার পরিমাণ, প্রত্যাশিত উত্তোলনের পরিমাণ এবং টাকা তোলার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে।

একাত্তর/এসি
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আগামী সাত সেপ্টেম্বর থেকে তাদের জমা টাকার মূল অংশ তুলতে পারবেন। এজন্য মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে আগামী সাত সেপ্টেম্বর...
রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) নাবিল মুস্তাফিজুর রহমান।...
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে লেনদেন শুরুর প্রথম দুই দিনের আমানতকারীরা ১০৭ কোটি ৭৭ লাখ টাকা তুলেছেন। এর বিপরীতে জমা হয়েছে ৪৪ কোটি টাকা। মোট ১৩ হাজার ৩১৪ জন গ্রাহক এ পরিমাণ টাকা তুলেছেন।
দীর্ঘদিন ধরে তারল্য সংকটে ভোগা পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এ আজ থেকে স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে।
জাতীয় ঐক্য গড়ে তোলা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে, রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয়...
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর