কক্সবাজার সৈকতের বালিয়ারিতে সব নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।

আইনজীবী সূত্রে জানা গেছে, আগের নির্দেশনাসংক্রান্ত আদালতের রায় অমান্য করে ওই বালিয়াড়ি এলাকায় অবৈধভাবে নির্মাণকাজ অব্যাহত রাখা হয়েছিলো, যার ফলে কক্সবাজার সমুদ্রসৈকতের স্বাভাবিক পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ে।

রিট আবেদনকারীর আইনজীবী শুনানিতে জানান, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় যেকোনো কাজের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। প্রতিবেশগত সংকটাপন্ন এই সৈকত এলাকার ৩০০ মিটারের মধ্যে ছাড়পত্র ছাড়া যেকোনো ধরনের অবকাঠামো নির্মাণকাজ পরিচালনা করা সম্পূর্ণ অবৈধ।

রিটকারী আইনজীবী আরও উল্লেখ করেন, সৈকত সংলগ্ন এলাকায় ফোর-লেন বা চার লেনের সড়ক তৈরির কারণেও বিশ্ব দীর্ঘতম এই প্রাকৃতিক সমুদ্রসৈকতের নান্দনিক সৌন্দর্য এখন হুমকির সম্মুখীন হচ্ছে।

বিষয়টি বিবেচনা নিয়ে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে হাইকোর্ট আট সপ্তাহের জন্য নির্দেশিত সীমানার সব কাজ বন্ধের স্থগিতাদেশ দেন এবং পরবর্তী ব্যবস্থার জন্য রুল জারি করেন।

একাত্তর/এসি
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর