বাংলায় গাইতে চান ‘মাগে হিতে’ খ্যাত শিল্পী ইয়োহানি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১২:১৪ এএম

‘মাগে হিতে’ গান ভাইরাল হওয়ার পর বাংলাদেশেও পরিচিত মুখ শ্রীলংকান শিল্পী ইয়োহানি। বিদেশী ভাষার অচেনা শব্দের সুন্দর সুরে বাঙালি শ্রোতাদেরও মন কেড়েছিলেন তিনি। শ্রোতাদের উদার ভালোবাসায় সিক্ত হয়ে এবার বাংলায় গান গাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এই শিল্পী।

বাংলাদেশে ‘মানিকে মাগে হিতে’ গানটির ব্যাপক জনপ্রিয়তার পর এক ভিডিও সাক্ষাৎকারে ইয়োহানি জানিয়েছেন সুযোগ পেলে আবারও বাংলাদেশে আসতে চান তিনি।

এর আগে ছোটবেলায় বাবা-মায়ের সাথে বাংলাদেশে আসার অভিজ্ঞতা থাকলেও সে স্মৃতির কিছুই তেমন মনে নেই উল্লেখ করে ইয়োহানি জানিয়েছেন, আমি আবারও বাংলাদেশে যেতে চাই। যত শিগগিরই সম্ভব যেতে চাই। বলতে পারেন আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশে যেতে চাই।’

আরও পড়ুন: কপিরাইট আইনে মামলা করতে আদালতে জেমস

শ্রোতাদের কাছ থেকে এতটা ভালোবাসা পেয়ে বাংলা ভাষায় কোনো গান গাওয়ার ইচ্ছে আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ অবশ্যই আগ্রহী। আমি আসলে নতুন কিছু করতে ভালোবাসি। যদি আমি বাংলা ভাষা শিখতে পারি, তাহলে অবশ্যই বাংলায় গান গাইব।’

শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে ইয়োহানি আরও বলেন, ‘আমি তাদের কাছে কৃতজ্ঞ যারা আমার মিউজিক ভিডিও দেখেছেন এবং গানটি শুনেছেন। এটা অসাধারণ এক অনুভূতি। আশা করব আমার পরের গানগুলো আপনাদের ভালো লাগবে।’


একাত্তর/টিএ

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন...
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং অন্তর্গতভাবেই একজন খাঁটি শিল্পী।
বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট চর্চার অন্যতম পথিকৃৎ, ‘পাপেটম্যান’ খ্যাত মুস্তাফা মনোয়ার শেষবারের মতো কফিনবন্দি হয়ে ফিরলেন তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৪ জন।
মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনকে আগামী মাসের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে হাইওয়ে পুলিশ।  
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী, ঢাকা-০৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত তথাকথিত ‘জরিপ...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর