প্রতিবছর ইতালিতে ১০ হাজার বৈধ শ্রমিকের সুযোগ: মীর শাহে আলম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পিএম

ইতালিতে প্রতিবছর বাংলাদেশের প্রায় ১০ হাজার বৈধ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে দেশটিতে অবৈধ অভিবাসন বন্ধে মাদারীপুর ও শরীয়তপুরসহ সংশ্লিষ্ট এলাকার স্থানীয় প্রশাসনের মাধ্যমে কাউন্সেলিং জোরদার করার উদ্যোগের কথা জানান তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। বৈঠক শেষে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বৈঠক শেষে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, ইতালি ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে। বৈঠকে প্রধানত অভিবাসন ইস্যু এবং যৌথ উদ্যোগের মাধ্যমে নতুন নতুন খাতে কীভাবে সহযোগিতা বাড়ানো যায়, তা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ইতালিতে বর্তমানে কিছু অবৈধ অভিবাসী রয়েছেন। বিশেষ করে শরীয়তপুর ও মাদারীপুর জেলা থেকে দালালদের মাধ্যমে যে মানবপাচার বা অবৈধ অনুপ্রবেশ ঘটে, তা বন্ধে স্থানীয় প্রশাসনের সহায়তায় সচেতনতামূলক কাউন্সেলিং করার বিষয়ে কথা হয়েছে। তবে ইতিমধ্যে যারা অবৈধভাবে ইতালিতে অবস্থান করছেন, তাদের বৈধ করার বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। দালালদের মাধ্যমে যারা অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা নেবে বলে তিনি জানান।

ইতালির সঙ্গে অন্যান্য সহযোগিতার ক্ষেত্র তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের স্থপতিদের প্রশিক্ষিত করতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। পাশাপাশি দেশের যেকোনো ইনস্টিটিউট থেকে তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় ভাষা শিখে প্রশিক্ষিত জনবল ইতালিতে পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে।

মালয়েশিয়ায় জনশক্তি পাঠাবে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মালয়েশিয়ার হাইকমিশনারকে দুই লাখ শ্রমিক নেওয়ার বিষয়ে অনুরোধ করা হয়েছিলো। তবে সেটি রাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক বিষয় ছিলো না, আমি ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করেছিলাম এই পরিমাণ জনবল নেওয়া যায় কি না। তিনি বিষয়টি বিবেচনার কথা জানিয়েছিলেন এবং আমি সেটাই গণমাধ্যমকে জানিয়েছিলাম।

একাত্তর/এসি
চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
স্থানীয় সরকার নির্বাচন এ বছরের শেষদিকে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। আগামী এক বছরের মধ্যে মোট পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে বাজেট পাওয়ার...
আগামীতে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন দলীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীকে আয়োজনের প্রস্তাব করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এ বিষয়ে চূড়ান্ত...
জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের সাম্প্রতিক প্রাদেশিক নির্বাচনে এক নজিরবিহীন রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছে দেশটির উগ্র ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)। প্রাথমিক ফলাফলে...
ধুলোর ধোঁয়াশায় আচ্ছন্ন চারপাশ, ভাঙা কংক্রিটের নিচে চাপা পড়ে থাকা তরুণদের জীবন বাঁচানোর আকুল চেষ্টা এবং জানালা দিয়ে দৃশ্যটি দেখে এক নারীর হৃদয়বিদারক চিৎকার, দিল্লির সত্য নিকেতনের ‘হোস্টেল ডেজ’ ভবন...
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ধারাবাহিকতায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় দুই দেশ যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...
‘বাবা, একদিন আমি বড় অফিসার হব, আর তোমার নাম উজ্জ্বল করব’- স্বপ্নের শহর দিল্লিতে পড়তে এসে বাবাকে দেওয়া এই কথাটি আর রাখা হলো না ১৯ বছর বয়সী মেধাবী তরুণ অক্ষত সিং যাদবের। দিল্লির ঐতিহ্যবাহী পিজিডিএভি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর