আরও বৃষ্টির আভাস, শীত আসছে কবে জানালো আবহাওয়া অফিস

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম

আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে দেশের আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে এবং দিন ও রাতের তাপমাত্রা কমে আসবে। আগামী এক-দুই দিনের মধ্যে সারাদেশে ঠান্ডার অনুভূতি বাড়তে পারে।

সোমবার (২৩ নভেম্বর) এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এসব তথ্য জানান।

আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, সাগরে আপাতত নতুন কোনো ঘূর্ণিঝড় বা সাইক্লোন সৃষ্টির সম্ভাবনা নেই। তবে গত অক্টোবরের শেষ থেকে ২০ নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে তিনটি সাইক্লোন তৈরি হয়েছিলো। এ কারণে এতো দিন স্থলভাগ তুলনামূলক উষ্ণ এবং শীতের অনুভূতি কম ছিলো।

আবহাওয়াবিদ নাজমুল হক আরও জানান, এখন থেকে সারাদেশে শীতের অনুভূতি ধীরে ধীরে বাড়তে থাকবে। তবে রাজধানী ঢাকায় শীতের আমেজ ভালোভাবে অনুভূত হতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে।

একাত্তর/এসি
রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব...
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। সমুদ্র উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয়...
দেশের ছয় অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ বুধবার থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা...
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। গতকাল (২২ নভেম্বর) ‘মাদার অব ডেমোক্রেসি বেগম...
এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। সোমবার (২৩ নভেম্বর) দোহায় বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক এবং সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত একটা ১০ মিনিটে গোপন...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর একটায় সচিবালয়ে এই সংলাপ শুরু হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর