কানাডা-সিঙ্গাপুর নয়, ঢাকাকে বাসযোগ্য নগরী করতে চায় সরকার: মীর শাহে আলম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

ঢাকাকে কানাডা বা সিঙ্গাপুরের মতো নয়, বরং মানুষের বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুলতে চায় সরকার। অতীতের মতো ফাঁকা বুলি নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে রাজধানীকে বাসযোগ্য করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজধানীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করতে গঠিত কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই দফায় ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া দুই সিটির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, সিটি করপোরেশন, ওয়াসা, রাজউক ও স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে ২০টি আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।

এসব কমিটির সদস্যরা রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ, সরকারি কোয়ার্টার, বস্তি ও বাস টার্মিনালসহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন। কার্যক্রম আরও গতিশীল করতে ঢাকার ৩৯ হাজার জ্যেষ্ঠ নাগরিককে সম্পৃক্ত করে পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া মেডিক্যাল বর্জ্য পরিশোধনের জন্য নতুন একটি শাখা গঠনের নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

সরকারি কোয়ার্টারগুলোতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ঠিক না থাকলে সংশ্লিষ্ট কোয়ার্টারে বসবাসকারীদের আবাসন বাতিল করা হবে।

রাজধানীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজ রাখার পাশাপাশি মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তুলতে সরকার এসব উদ্যোগ নিয়েছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

একাত্তর/কেআই
ঢাকাসহ দেশের সব মহানগর পরিচ্ছন্ন ও সবুজ করতে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুই হাজার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে দেড় হাজার পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ...
তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
পৌরসভাগুলোর ভেতরের খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ অভিযান বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে সামাজিক সুরক্ষা...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিন্দুমাত্র কলঙ্ক কাঁধে নিতে সরকার রাজি নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া সব...
সিঙ্গাপুরের প্রীতি ম্যাচটি যে এমন এক নাটকীয় ও উত্তেজনাকর পরিণতির দিকে যাবে, তা হয়তো কেউ কল্পনাও করেনি। দুর্দান্ত কামব্যাক করেও শেষ রক্ষা হলো না ব্রাজিলের।
বিলাসবহুল এলাকায় আছে বাড়ি, গাড়িসহ কোটি কোটি টাকার সম্পদ। তবু যেন গরজ নেই আয়কর রিটার্ন দেয়ার। আবার রিটার্ন জমার প্রমাণপত্র ছাড়াই শত শত কোটি টাকার এফডিআর জমা রাখছে ব্যাংকগুলো। ৫ আগস্টের পর এনবিআরের...
টেসলা তাদের বহুল প্রতীক্ষিত সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি বা সাইবারক্যাব ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনার সুযোগ করে দিচ্ছে। ইতোমধ্যে এই গাড়ি কেনার জন্য নির্বাচিত গ্রাহকদের আমন্ত্রণ জানাতে শুরু...
আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হবে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর