ভেনিসে বাঁধনের ওপর হামলা: দায়ীদের ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরি হক বাঁধনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় সংসদ। একইসাথে এই ঘটনাকে অমার্জনীয় ও এতে নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে বলেও আখ্যা দেন ডেপুটি স্পিকার। 

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জুলাই যোদ্ধার ওপর হামলা দেশের শাসন ব্যবস্থার ওপরই হামলার শামিল। অপরাধীদের ফিরিয়ে আনতে সব রকমেরই চেষ্টা করবে সরকার, এমনই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। 

এর আগে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি সফররত জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রবাসী একদল ব্যক্তির হাতে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হয়েছেন। 

স্থানীয় সময় সোমবার রাতে ইতালির ভেনিস সংলগ্ন মেস্ত্রে শহরের একটি পার্কে নিজের ভাই ও তার পরিবারের সঙ্গে থাকার সময় এই হামলার ঘটনা ঘটে। আক্রান্ত হওয়ার পর অভিনেত্রী ইতোমধ্যে ইতালির স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় বিভিন্ন মহলেও নিন্দা জানানোর পাশাপাশি বিষয়টি মঙ্গলবার উঠে আসে জাতীয় সংসদেও।
 
বাঁধনের ওপর হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে কিনা তা জানতে সংসদে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন একাধিক সংসদ সদস্য।

এই ঘটনাকে নিন্দনীয় আখ্যা দিয়ে ডেপুটি স্পিকার বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলায় নির্মমতার বহিঃপ্রকাশ ঘটেছে।

উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, জুলাই যোদ্ধার ওপর হামলা দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ওপর হামলার সামিল। সন্ত্রাসীদের ফিরিয়ে আনতে করা হবে সর্বোচ্চ চেষ্টা।

তিনি আরও বলেন, বাংলাদেশ কখনো আর কারো কাছেই মাথা নত করবে না।  

আরবিএস
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাঠানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
দেশের কোনো জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার বা অটোরিকশা চলাচলের কোনো ধরনের আইনি সুযোগ নেই বলে পরিষ্কার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রাবিউল আলম।
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৭১ জন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর