বৈঠকের পাশাপাশি গলফ খেলতে ডাবলিনে ট্রাম্প

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

ইরান যুদ্ধ কেন্দ্রিক সংঘাত এবং যুক্তরাষ্ট্রে আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ব্যাপক প্রচারণার মাঝেই সংক্ষিপ্ত ৪৮ ঘণ্টার আয়ারল্যান্ড সফরে দেশটির রাজধানী ডাবলিনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডাবলিন বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে অভ্যর্থনা জানান দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। সফরটি আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর না হলেও আইরশি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাথে তাঁর বৈঠক হতে যাচ্ছে।

এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন আমেরিকায় ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী এবং রিপাবলিকান পার্টির কনভেনশন সদ্য শেষ হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় মার্কিন ভোটারদের অর্থনৈতিক উদ্বেগ বাড়ছে, যা নভেম্বরের নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার লড়াইকে কঠিন করে তুলেছে।


এমন পরিস্থিতিতে আয়ারল্যান্ডের শীর্ষ নেতাদের সাথে ট্রাম্পের বৈঠকে ইরান যুদ্ধ কেন্দ্রিক উদ্বেগ ও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক প্রধান আলোচনার বিষয় হতে পারে।

ট্রাম্পের এই সফরকে কেন্দ্র করে আয়ারল্যান্ডজুড়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। গত বছর নির্বাচিত আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ক্যাথরিন কনোলির সাথে বৈঠক করবেন ট্রাম্প। উল্লেখ্য, ২০১৯ সালে ট্রাম্পের আগের সফরের সময় বামপন্থী হিসেবে পরিচিত রাজনীতিবিদ ক্যাথরিন কনোলি মার্কিন নীতির প্রতিবাদে শ্যানন বিমানবন্দরের বাইরে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। সমর্থকরা তাঁকে মার্কিন সামরিক পদক্ষেপের বিরুদ্ধে এবং আয়ারল্যান্ডের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন।


আয়ারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের অন্যতম ফিলিস্তিনপন্থী দেশ। গত জুলাইয়ে দেশটি দখলকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরাইলি বসতিগুলোর উৎপাদিত পণ্য কেনাবেচা নিষিদ্ধ করে আইন পাস করেছিল, যার কড়া সমালোচনা করেছিল মার্কিন আইন প্রণেতারা। ডাবলিন এবং পশ্চিম আয়ারল্যান্ডের ট্রাম্পের গলফ রিসোর্টের আশপাশে যুদ্ধবিরোধী ও ট্রাম্পবিরোধী বেশ কয়েকটি বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিক্ষোভ সত্ত্বেও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিকেল মার্টিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। গত কয়েক দশক ধরে আইরিশ সরকারগুলোর গৃহীত নীতির কারণে দেশটিতে অবস্থানরত মার্কিন প্রতিষ্ঠানগুলো প্রায় ১০ শতাংশ কর্মসংস্থান নিশ্চিত করেছে, যা আয়ারল্যান্ডকে ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত করতে সাহায্য করেছে।


১৯৬৩ সালে জন এফ কেনেডির পর থেকে আটজন মার্কিন প্রেসিডেন্ট আয়ারল্যান্ড সফর করেছেন। তবে ট্রাম্পের এই সফরের মূল আকর্ষণ তাঁর ব্যক্তিগত বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের মালিকানাধীন ডুনবেগের গলফ রিসোর্ট। চলতি সপ্তাহে সেখানে 'আইরিশ ওপেন' গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এবং রোববার ট্রাম্প নিজে উপস্থিত থেকে বিজয়ীর হাতে ট্রফি তুলে দেবেন বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি একটি মসজিদের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 
দিল্লির তোষণনীতি ও আওয়ামী লীগের সঙ্গে কথিত আঁতাতের মাধ্যমে বিএনপি-জামায়াত-এনসিপির ঐতিহাসিক ঐক্যে ফাটল ধরানোর জন্য বিএনপিকে সরাসরি দায়ি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দলটির শীর্ষ...
বাংলাদেশের বিদ্যুৎ খাত, অবকাঠামোগত পলিসি এবং কূটনৈতিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত অপচেষ্টা চলছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর