অর্থের অভাবে কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়: খাদ্যমন্ত্রী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম

অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার গুণগত মানের ওপর জোর দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, শিক্ষার মান যতো উন্নত হবে, দেশ ততোই এগিয়ে যাবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই তাদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা সরকারের দায়িত্ব।

তিনি আরও জানান, দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করার পরামর্শ দেন। একই সঙ্গে শিক্ষকদের অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পাঠদান এবং শিক্ষার্থীদের চারিত্রিক ও মানবিক বিকাশে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মো. সারোয়ার আলম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিনসহ স্থানীয় শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
‘আগামী চার দিন সারাদেশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। একই...
২০৩৪ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি দিয়ে বিশ্বকে চমকে দেয়ার বিশাল স্বপ্ন দেখছিলো সৌদি আরব। তবে আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তাপ আর হুথির ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে আপাতত সেই ফুটবল উৎসবের ঢোল থামিয়ে দিতে বাধ্য...
আট মাস ধরে চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে মধ্যস্থতার অগ্রগতি এবং আলোচনার ইতিবাচক বার্তার মধ্যেই কাস্পিয়ান ও পারস্য উপসাগরীয় অঞ্চলে তৈরি হয়েছে চরম উত্তেজনা। এক সামরিক পদক্ষেপে হরমুজ প্রণালীর...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক সফল জাপান সফরের বিভিন্ন দিক এবং দুই দেশের মধ্যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর