বন্ড সুবিধার বড়ো ফাঁক: দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

রপ্তানির শর্তে শুল্কমুক্ত সুবিধায় আনা কাঁচামাল বা কাপড় কারখানা গুদাম থেকে অবৈধভাবে খোলা বাজারে বিক্রি এবং মূসক ফাঁকি দেওয়ার অভিযোগে দুটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড়ো ধরনের অনিয়ম ধরেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। প্রতিষ্ঠান দুটির আলাদা অনুসন্ধানে সর্বমোট ১০২ কোটি ৫৭ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করা হয়েছে।   

সোমবার (২ নভেম্বর) এনবিআরের সিআইসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।   

সিআইসির অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি হলো—রিয়াজ নিটওয়্যার লিমিটেড এবং লিশা টেক্স (প্রা.) লিমিটেড। এর মধ্যে রিয়াজ নিটওয়্যারের ৯৪ কোটি ৭৩ লাখ এবং লিশা টেক্সের সাত কোটি ৮৩ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করা হয়েছে।   

প্রতিবেদনে বলা হয়, রিয়াজ নিটওয়্যার লিমিটেড ৪১টি ইউটিলাইজেশন ডিক্লারেশনের (ইউডি) আওতায় বন্ড সুবিধায় মোট দুই হাজার ৮৬২ টন ওভেন পলিয়েস্টার কাপড় আমদানি করেছিলো। এর প্রায় ৭৮ শতাংশ, অর্থাৎ দুই হাজার ২৩৭ টন কাপড় কারখানার গুদাম বা রপ্তানির হিসাবে পাওয়া যায়নি। বন্ডেড ওয়্যারহাউস থেকে এই কাপড় অবৈধভাবে সরিয়ে খোলা বাজারে বিক্রি করা হয়েছে।   

প্রতিষ্ঠানের পুরো প্রাঙ্গণ পরিদর্শন করে মাত্র ২৫ হাজার ৫৩৩ কেজি ওভেন পলিয়েস্টার কাপড় পাওয়া গেছে, যা মোট আমদানির এক শতাংশেরও কম (০.৮৯ শতাংশ)। অবৈধভাবে অপসারিত এসব কাপড়ের শুল্কায়নযোগ্য মূল্য ১৩৪ কোটি ২৯ লাখ টাকা এবং এর বিপরীতে প্রতিষ্ঠানটির কাছে ৯৪ কোটি ৭৩ লাখ ৮৭ হাজার ৭২০ টাকার শুল্ক-কর ফাঁকি উদঘাটন করা হয়েছে।   

অন্যদিকে, লিশা টেক্স (প্রা.) লিমিটেডের বিরুদ্ধে বন্ড সুবিধার কাপড় অবৈধভাবে অপসারণ, কম মূল্যে পণ্য রপ্তানি এবং মূসক ফাঁকি দেওয়ার বহুমুখী অনিয়মের প্রমাণ মিলেছে। প্রতিষ্ঠানটিতে আমদানি করা প্রায় এক লাখ ৭৪ হাজার কেজি পলিয়েস্টার কাপড় গুদামে পাওয়া যায়নি, যা খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়। কেবল এই খাতেই প্রায় ছয় কোটি ৯০ লাখ টাকা শুল্ক-কর ফাঁকি দেওয়া হয়েছে।   

এছাড়া অনুমোদনহীনভাবে স্থানীয় বাজার থেকে কাঁচামাল কেনা, শর্ত ভঙ্গ এবং লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের কাছে পণ্য সরবরাহ করে মূসক ফাঁকি দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি মোট সাত কোটি ৮৩ লাখ ২৫ হাজার ৪০৮ টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে।   

এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল জানিয়েছে, দেশের অর্থনীতি সুরক্ষায় বন্ড সুবিধার অপব্যবহার ও রাজস্ব ফাঁকি রোধে এ ধরনের অভিযান ও তদারকি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।   

একাত্তর/এসি
এক বছরের বেশি সময় ধরে স্থবির থাকার পর তারকা ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের কর ফাঁকি ও সম্পদ গোপনের অনুসন্ধান আবার শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর...
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে পেশাদার মোটরযান চালকদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে রাজধানী ঢাকার তেজগাঁওয়ে দিনব্যাপী বিশেষ স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম...
এক বছরের বেশি সময় ধরে স্থবির থাকার পর তারকা ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের কর ফাঁকি ও সম্পদ গোপনের অনুসন্ধান আবার শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর...
আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে আগামী দুই বছরের জন্য মনোনীত হয়েছেন ফিনিক্স সিনার্জি লিমিটেডের চেয়ারম্যান এইচ. ই. তুহিন রেজা।
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ ও নৈরাজ্যের মধ্যেই পোশাক শ্রমিকদের দ্রুত কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সদ্য গঠিত মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও বাংলাদেশ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর