মুরাদনগরে জমি নিয়ে বিরোধে হামলা, ফুফু-ভাতিজা নিহত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

কুমিল্লার মুরাদনগরে জমি-সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খালেদা আক্তার নামে এক নারী (৭০) ও মঞ্জুরুল আলম টিটু নামে (৩৬) এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খালেদা আক্তার মুরাদনগর উপজেলার দড়ানীপাড়া গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। আর মঞ্জুরুল আলম টিটু একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা।

স্থানীয়দের ভাষ্য, বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন খালেদা ও টিটু।

নিহতের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জায়গা-সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ আবু মিয়া তাদের ওপর হামলা চালান। একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে তাদের গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে দুজনের মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, নিহত দুজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাশরুরুল হক জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।

আরবিএস
কুমিল্লার ইস্টার্ন মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুই দিন পর এক ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, স্মৃতির বন্ধন পুনরুজ্জীবিত করা এবং পারস্পরিক সহযোগিতার দৃঢ় প্রত্যয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আওয়ার লেডি অব...
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান, ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। শুক্রবার সকালে...
বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার সঙ্গে কৃষ্ণসাগরের বন্দরনগরী বুর্গাসকে সংযোগকারী মহাসড়কে ঘন কুয়াশার কারণে সংঘটিত দুটি ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই...
ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়টি দুই দেশের মধ্যকার বিদ্যমান আইনি কাঠামো ও চুক্তির বিধান অনুযায়ী সুরাহা করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার...
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, হামলা ও নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংসদে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার...
নিজের বিরুদ্ধে শুরু হওয়া অভিশংসন উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। তাঁর মতে, এ ধরনের পদক্ষেপ আমেরিকার শত্রুদের কাছে এই বার্তাই পাঠায় যে, দেশটি নিজের যোদ্ধাদেরই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর