কুমিল্লার ১৮ থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পিএম

কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে কুমিল্লায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। দলবদ্ধভাবে চলাফেরা, বখাটেপনা, মারামারি ও বিভিন্ন অপরাধে কিশোরদের জড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে একযোগে অভিযান চালানোর উদ্যোগ নেয় জেলা পুলিশ। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার ১৮টি থানায় একই সময়ে অভিযান শুরু হয়।

কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানসহ প্রতিটি থানার আওতাধীন বখাটেদের উৎপাত ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে—এমন এলাকায় অভিযান চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে সরাসরি অংশ নেন। গুরুত্বপূর্ণ পয়েন্ট, আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় তল্লাশি চালানো হয়।

পুলিশের দাবি, অভিযানে সন্দেহভাজন ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বের কোনো মামলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং ও বখাটেপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হবে।

পুলিশ কর্মকর্তারা বলেন, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ বিষয়ে সামাজিক সচেতনতা তৈরিতেও গুরুত্ব দেওয়া হবে।

আরবিএস
অপ্রতিম হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তুহিনসহ তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা হত্যার দায় স্বীকার করলেও ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের...
‘আমার ছেলের বয়স যখন মাত্র দুই বছর, তখন সে এই এলাকায় এসেছে। অপ্রতিম আপনাদের কাছেই বড় হয়েছে, আপনাদের আদর-স্নেহ পেয়েছে, আপনাদের বাসায় খেয়েছে। তাই আজ আপনাদের কাছেই আমার অপ্রতিমকে সোপর্দ করছি,...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করার দাবি করেছে পুলিশ। একটি দামী আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে...
আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশে নির্জন পাহাড়ি জঙ্গলে ডেকে নিয়ে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে পিটিয়ে হত্যা করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতীমকে।...
বিশ্বকাপের করুণ বিদায়ের পর জাতীয় দল থেকে পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোর অবসান ঘটবে, এমন গুঞ্জন যারা ছড়িয়েছিলেন, তাদের মুখে সপাটে চাবুক মারলেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। জাতীয় দলকে বিদায়...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
ঘরের মাঠে বহুল প্রতীক্ষিত তিনটি প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে আলবিসেলেস্তেরা। কিন্তু বল গড়ানোর আগেই আর্জেন্টিনা শিবিরে জোড়া ধাক্কার জোর ঝাপটা! ইনজুরির নির্মম থাবায় স্কোয়াড থেকে...
ফিফা আন্তর্জাতিক বিরতির মহারণে মাঠে নামার প্রস্তুতির অংশ হিসেবে বুয়েনস আইরেসে জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর