মেডিক্যাল টেকনিশিয়ান পদে নিয়োগ পরীক্ষা বাতিল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৮ পিএম

পরীক্ষায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন স্থগিত থাকা মেডিক্যাল টেকনোলজিস্ট, মেডিক্যাল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে নিয়োগ পরীক্ষা বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব আঞ্জুমান আরা কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে একথা জানানো হয়।

সেখানে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন মেডিক্যাল টেকনোলজিস্ট, মেডিক্যাল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে নিয়োগের দুর্নীতির বিষয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে তদন্ত করার জন্য স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক গঠিত কমিটির প্রতিবেদনের আলোকে নিয়োগ কার্যক্রম বাতিল করে স্বল্প সময়ে নতুন নিয়োগের ব্যবস্থা করা হোক। 

আরও পড়ুন: এক সরকারি খালে বাঁধ দিয়ে ৪০ পুকুর!

আরও বলা হয়েছে, ইতোমধ্যে যারা আবেদন করেছেন তাদের নতুনভাবে আবেদনের প্রয়োজন নেই, তারা নতুন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 

এই অবস্থায় উক্ত পদগুলোতে জনবল নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। 


একাত্তর/এসজে

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে।
ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। 
সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় শ্রেণির সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পরীক্ষা স্থগিতের কোনো কারণ উল্লেখ করেনি অধিদপ্তর।আগামীকাল শুক্রবারের (২৪...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর