কৃষি কাজে জনপ্রিয় হয়ে উঠছে আধুনিক প্রযুক্তি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০১:২০ পিএম

কৃষি উৎপাদন বাড়াতে ধান কাটার মেশিন কম্বাইন্ড হারভেস্টিং খাতে ভর্তুকি দিচ্ছে সরকার। ধান কাটার শ্রমিক সংকট কমাতেই কৃষিখাতে যুক্ত করা হচ্ছে আধুনিক এ প্রযুক্তি। 

এক একর জমির ধান কাটতে এ মেশিনে সময় লাগে মাত্র একঘণ্টা। হাওর অঞ্চলে এর ব্যবহার বাড়ানো গেলে ফসলের ক্ষতি কমবে শতভাগ। 

ধান কাটা, মাড়াই আর বস্তায় ভরার তিন কাজ চলে এখন কম্বাইন্ড হারভেস্টিং মেশিনে। এক একর জমির ধান কাটতে যেখানে শ্রমিক লাগতো সাত থেকে আটজন, সেখানে এক ঘন্টাতেই পুরো জমির ধান কেটে সাবাড় করা যাচ্ছে এই মেশিনে।  

আধুনিক এই মেশিনটির দাম ২৮ থেকে ৩২ লাখ টাকা পর্যন্ত। সরকারের তালিকাভুক্ত যেকোন কৃষক মেশিনটি কিনতে চাইলে পাশে দাঁড়াচ্ছে সরকার। 

হাওর অঞ্চলের জন্য মেশিন প্রতি ভর্তুকি দেয়া হচ্ছে ৭৫ শতাংশ। সমতল অঞ্চলের জন্য ৫০ শতাংশ। বাকী টাকা নগদ অথবা কিস্তির মাধ্যমে পরিশোধ করা যায়। 

সময় আর খরচ কম হওয়ায় জনপ্রিয় হচ্ছে কম্বাইন্ড হারভেস্টিং মেশিন। এই মেশিন ব্যবহার করে কৃষকরাও দেখাচ্ছেন আশার আলো। বিশেষ করে করোনাকালে যখন শ্রমিক পাওয়া দুরুহ তখন কৃষিকদের জন্য স্বস্তি বয়ে এনেছে এই যন্ত্র। 

বন্যা, প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসলের ক্ষতি কমাতে এখন কম্বাইন্ড হারভেস্টিং মেশিনের দিকে ঝুঁকছেন কৃষকরাও। 

কৃষকরা বলছেন, শ্রমিক দিয়ে ধান কেটে ঘরে তুলতে একর প্রতি খরচ হতো প্রায় ছয় হাজার টাকা। আধুনিক প্রযুক্তির কারণে খরচ হচ্ছে অর্ধেক। 

আরও পড়ুন: নারী ও সংখ্যালঘুদের স্থান হচ্ছে তালেবান সরকারে!

মেশিনটি কিনে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। তরুণরাই বেশি ঝুঁকছেন এই কাজে। তারা বলছেন, বিনিয়োগের টাকা উঠতে সময় লাগবে দুই মৌসুম। তবে, ব্যাংক ঋণের দাবি জানিয়েছে তারা। 

সনাতন পদ্ধতিতে ধান কাটা ও মাড়াই করলে যে পরিমাণ ক্ষতি হয় কম্বাইন্ড হারভেস্টিং মেশিনে তার পরিমাণ শূন্য। ধান উৎপাদন বাড়াতে তাই আধুনিক প্রযুক্তির পাশাপাশি কৃষি নীতিমালা করারও তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কৃষি কর্মকর্তারা বলছেন, ফসলের ক্ষতি ও শ্রমিক সংকট কমাতেই কম্বাইন্ড মেশিন জনপ্রিয় করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এখন পর্যন্ত সারাদেশে এক হাজারের বেশি কম্বাইন্ড হারভেস্টিং মেশিন সরবরাহ করা হয়েছে। 



একাত্তর/টিএ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কেনাবেচায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার ৯ বছর বয়সী এক শিশু কন্যাকে চিপস কিনে দেওয়ার কথা বলে ফুসলিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন...
খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট (স্ক্যানু)। গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বিকল থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর