চাঁদা দাবির অভিযোগ, বান্দরবান–থানচি সড়কে চার দিন ধরে বাস বন্ধ

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পিএম

পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর বছরে ছয় লাখ টাকা চাঁদা দাবির মুখে চরম নিরাপত্তাঙ্কায় চার দিন ধরে বান্দরবান–থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁদা না দিলে যাত্রী ও পরিবহনশ্রমিকদের অপহরণ এবং বাসে অগ্নিসংযোগের হুমকির মুখে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে এ রুটে গণপরিবহন বন্ধ রেখেছেন পরিবহন ব্যবসায়ীরা। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পাহাড়ের পর্যটন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকেরা।

পাহাড়ি জেলা বান্দরবানের অন্যতম গুরুত্বপূর্ণ পথ বান্দরবান–থানচি সড়ক। পর্যটন খাতের প্রসার, নিত্যদিনের ব্যবসা-বাণিজ্য এবং দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য এই রুটের গণপরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিবহন ব্যবসায়ীদের অভিযোগ, বান্দরবান–থানচি সড়কে চলাচলকারী বাস মালিক সমিতির কাছে জেএসএসের (জনসংহতি সমিতি) নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী বছরে ছয় লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। চাঁদার টাকা না দিলে চলন্ত বাস থামিয়ে যাত্রী, চালক ও সহকারীদের অপহরণ এবং বাসে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে গত বৃহস্পতিবার থেকে এই সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মালিক সমিতি।

বাস চলাচল বন্ধ থাকায় পর্যটনকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। থানচিমুখী পর্যটক, ব্যবসায়ী, চাকরিজীবী ও স্থানীয় বাসিন্দাদের জরুরি প্রয়োজনে বিকল্প উপায়ে যাতায়াত করতে গিয়ে অতিরিক্ত অর্থ ও ভোগান্ত পোহাতে হচ্ছে। দীর্ঘ সময় বাস চলাচল থমকে থাকায় স্থানীয় অর্থনীতি ও পর্যটন খাতে বড়ো ধরনের ধসের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

যোগাযোগ ও নিরাপত্তার সার্বিক বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো. ওয়াহাবুল ইসলাম খন্দকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেন, বিষয়টি আপনারা যেরকম জানেন, আমিও সেরকম জানি। দেখি কী করা যায়।

এ পরিস্থিতিতে চাঁদা দাবির ঘটনাটির সুষ্ঠু তদন্ত, সড়কটিতে পরিবহন শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তাবেষ্টনী জোরদার করা এবং দ্রুততম সময়ে বাস চলাচল স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের শিল্পপ্রতিষ্ঠানে যাতায়াতকারী পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান থেকে নিয়মিত চাঁদা দাবি এবং গাড়ি চালককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর