সংস্কার এড়িয়ে ফ্যাসিবাদের পথে হাঁটছে সরকার: পরওয়ার

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিএনপির আনা ‘জুলাই বিপ্লবকে ধারণ না করার’ অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

উল্টো বর্তমান সরকারকে কাঠগড়ায় তুলে তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীই মূলত জুলাইয়ের চেতনাকে ধারণ করে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু সরকার নিজে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সাংবিধানিক পদসহ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছাত্রদল ও যুবদলের লোকদের বসিয়ে নজিরবিহীন দলীয়করণে মেতে উঠেছে।

মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। সম্প্রতি ঘটে যাওয়া নানা রাজনৈতিক টানাপোড়েন ও সরকারের প্রশাসনিক পদক্ষেপ নিয়ে জামায়াতের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মূল চেতনাই ছিল দলীয়করণের অবসান ঘটানো। অথচ সরকার এখন পিএসসি (সরকারি কর্ম কমিশন)-এর মতো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে, দাওয়াত দিয়ে ডেকে পদত্যাগে বাধ্য করছে।

তিনি অভিযোগ করেন, জামায়াতসহ ১১টি রাজনৈতিক দল রাজপথে জুলাইয়ের রায় বাস্তবায়নে সোচ্চার থাকলেও, বিএনপি নিজেদের ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের ওপর অনড় থেকে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। গণভোটের মাধ্যমে জনগণ ৭০ শতাংশ ভোট দিয়ে সংবিধান সংস্কারের যে রায় দিয়েছে, তা উপেক্ষা করে সরকার নতুন করে একদলীয় কর্তৃত্ব কায়েম ও ফ্যাসিবাদের পুরোনো পথে হাঁটছে।

জুলাই শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণে সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে তিনি বলেন, জামায়াত আমির ব্যক্তিগতভাবে আহতদের পাশে থেকেছেন এবং নিজস্ব উদ্যোগে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় বই প্রকাশ করেছেন। কিন্তু সরকারের কোটি কোটি টাকার তহবিল থাকা সত্ত্বেও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মচারীরা বেতন পাচ্ছেন না এবং চরম অবহেলার শিকার হচ্ছেন।

ওসমানী উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার যোগদান না করা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানান জামায়াত নেতা। তিনি পরিষ্কার করেন, ‘রুলস অব প্রেসিডেন্স’ অনুযায়ী পূর্ণ মন্ত্রীর পদমর্যাদাধারী বিরোধীদলীয় নেতাকে দেওয়া আমন্ত্রণপত্রে তাঁর নামই উল্লেখ করা হয়নি, অথচ প্রতিমন্ত্রীদের নাম ছিল। এই চরম অসম্মানের কারণেই তিনি অনুষ্ঠানে যাননি। প্রধানমন্ত্রীর দেওয়া তথ্যকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন তিনি।

গোলাম পরওয়ার বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আওয়ামী লীগ যেভাবে সভা-সমাবেশ ও ওয়াজ মাহফিলে বাধা দিত, বর্তমান সরকার ও বিএনপি ঠিক একইভাবে জনপ্রিয় বক্তা আমীর হামজা এমপির মাহফিল ও রাজশাহীর সম্মেলন বন্ধ করে দিচ্ছে। মাদরাসাগুলোর ম্যানেজিং কমিটি ভেঙে দিয়ে সেখানে নিজেদের লোক বসানো এবং বিরোধীদলীয় এমপিদের সরকারি বরাদ্দ থেকে বঞ্চিত করার নীতি শেখ হাসিনার সেই ১৭ বছরের শাসনব্যবস্থার কথাই মনে করিয়ে দেয়।

সরকারের এসব সিদ্ধান্ত ও বৈষম্যমূলক নীতির ফলে দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে এবং এতে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী শক্তির ফেরার পথ সুগম হচ্ছে বলে হুশিয়ারি দেন গোলাম পরওয়ার। তিনি সরকারকে অবিলম্বে এমন গণবিরোধী আচরণ ও ফ্যাসিবাদের পথ ত্যাগ করে জনগণের ইচ্ছা ও গণভোটের রায়কে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান।

একাত্তর/এআরএস
গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে বিএনপির ‘দলীয় সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন জামায়াতে...
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো নিজেদের মেয়রপ্রার্থী নামিয়ে রাজনীতির মাঠে বড় চমক দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দেশবাসীকে দেয়া ওয়াদা অস্বীকার করে সরকার উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। 
রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা...
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
উচ্চ বেতনের চাকরির লোভনীয় আশ্বাসে কম্বোডিয়ায় গিয়ে অনলাইন স্ক্যাম সেন্টারের অন্ধকার জগতে আটকা পড়া ৩০ জন বাংলাদেশি অবশেষে দীর্ঘ মুক্তিকষ্ট শেষে দেশে ফিরে এসেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর