নোবেল না পেয়ে নরওয়ের ওপর চটলেন ট্রাম্প

নির্বাচনী প্রচারে বিষোদ্গার!

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পিএম

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভ মেটাতে ইউরোপের অন্যতম সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ নরওয়ের ওপর বিষোদ্গার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির রাজধানী অসলোতে অবস্থিত নোবেল কমিটি তাঁকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ায় নরওয়েকে একটি ‘বাজে দেশ’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নরওয়ের কোনো অভিবাসীকে তিনি যুক্তরাষ্ট্রে স্বাগত জানাবেন না।

রোববার মিশিগানের পোর্ট হিউরনে আয়োজিত এক রাজনৈতিক নির্বাচনী জনসভায় ট্রাম্প এই বিস্ফোরক ও বিতর্কিত বক্তব্য দেন। ফ্রান্সে সাম্প্রতিক সময়ের অস্থিরতার পেছনে অভিবাসনকে দায়ী করার পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি অন্যান্য কিছু দেশ থেকে আসা অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানাবেন, কিন্তু নরওয়ের কাউকে নয়। কারণ হিসেবে তিনি বলেন, কারণ আমি নোবেল পুরস্কার পাইনি... তাই নরওয়ের কাউকে আমি এই দেশে দেখতে চাই না।

বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প চরম আক্রমণাত্মক হয়ে বলেন, প্রকৃতপক্ষে নরওয়ে একটি বাজে দেশে পরিণত হয়েছে। উল্লেখ্য, এর আগে হাইতি, লিবিয়া, সোমালিয়া এবং ইয়েমেনের মতো দেশগুলোর ক্ষেত্রেও ট্রাম্প এমন আপত্তিকর শব্দ ব্যবহার করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। চলতি মাসের শুরুর দিকেও তিনি নিজেকে নোবেল না দেয়াকে নরওয়ের ওপর একটি বড় ধরনের ব্যর্থতা বলে মন্তব্য করেছিলেন।

যদিও ট্রাম্পের এই ক্ষুব্ধ মন্তব্যের পর নরওয়ের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের সরকারি অভিবাসন নীতিতে কোনো পরিবর্তনের নির্দেশনা দেখা যায়নি। ট্রাম্পের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এস্পেন বার্থ ইদে সোমবার দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম এনআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি খুব ভালো করেই জানেন যে নোবেল কমিটি সম্পূর্ণ স্বাধীন ও স্বায়ত্তশাসিত এক প্রতিষ্ঠান। কাউকে নোবেল দেয়ার ক্ষেত্রে সরকারের হাত নেই। আমরা বিষয়টি আবারও তাঁকে স্মরণ করিয়ে দিতে চাই।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ তথ্য অনুযায়ী, মাথাপিছু দেশজ উৎপাদনের (জিডিপি) দিক থেকে বিশ্বজুড়ে সর্বোচ্চ আয়ের দেশগুলোর একটি হলো নরওয়ে। চলতি ২০২৬ সালের প্রথমার্ধেই নরওয়ের সার্বভৌম ওয়েলথ ফান্ড বা রাষ্ট্রীয় তহবিল রেকর্ড ১.৭৫ ট্রিলিয়ন নরওয়েজিয়ান ক্রোন (প্রায় ১৮৪.৩ বিলিয়ন মার্কিন ডলার) মুনাফা অর্জন করেছে।

এমন এক শীর্ষ অর্থনৈতিক ও শান্তিপূর্ণ সমৃদ্ধ দেশকে ট্রাম্পের কুৎসিত ভাষায় আক্রমণের বিষয়টি আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক হাস্যরস ও সমালোচনার জন্ম দিয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভার ঐতিহাসিক জয়ের পর এখনও পর্যন্ত সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, রাজনৈতিক...
রোববার ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো ধরনের সামরিক হামলা চালানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশিগানে একটি নির্বাচনী প্রচারণায় যোগ দেয়ার আগে হোয়াইট...
ইরানি বাহিনীর সম্ভাব্য উন্নত হামলা, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থেকে সেনা হ্রাস এবং মার্কিন রণতরীগুলোর সামরিক প্রস্তুতির প্রেক্ষাপটে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংঘাতময় পরিস্থিতি আবারও এক বিপজ্জনক...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালে বিচার নাকি তেহরানের রাজপথেই লেখা হয়ে গেল! পারস্য উপসাগরীয় এলাকায় চলমান অস্থিরতার মাঝেই এবার নজিরবিহীন এক মনস্তাত্ত্বিক চালে বিশ্বকে চমকে দিল ইরান।...
১৯৫৬ সালে ফুটবল ইতিহাসের প্রথম ব্যালন ডি’অর বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসের হাতে যখন ট্রফিটি তুলে দেয়া হয়েছিল, তখন অনুষ্ঠান বলতে ছিল ইংল্যান্ডের ব্ল্যাকপুল টাউন হলের ছোট্ট একটি কক্ষ। কোনো হইচই...
জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো।
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫...
 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর