কার হাত ছুঁতে চলেছে ফুটবলের সর্বোচ্চ সম্মান?

রাতে ব্যালন ডি’অর মহামঞ্চ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পিএম

লন্ডনের ঐতিহাসিক ‘লন্ডন প্যালাডিয়ামে’ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত সম্মাননা ব্যালন ডি’অর ২০২৬ সংস্করণের বিজয়ী ঘোষণার আর মাত্র ২৪ ঘণ্টারও কম সময় বাকি। যত সময় গড়াচ্ছে, বিশ্বসেরার এই দৌড় ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনাও তত তুঙ্গে পৌঁছাচ্ছে। এবারের ট্রফির মূল দাবিদার হিসেবে আলোচনার শীর্ষে উঠে এসেছে তিন তারকা- স্পেনের ১৯ বছর বয়সী বিস্ময় বালক লামিনে ইয়ামাল, ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে এবং ইংলিশ গোলমেশিন হ্যারি কেইন।

ইতিমধ্যেই নিজেকে সেরা দাবি করে সরাসরি নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন ফরাসি বিশ্বকাপ বিজয়ী এমবাপ্পে এবং বার্সেলোনার তরুণ তুর্কি ইয়ামাল। তবে মাঠের মতোই নীরব কিন্তু বিধ্বংসী মেজাজে শান্ত থেকে নিজের পারফরম্যান্স দিয়েই কথা বলতে পছন্দ করছেন হ্যারি কেইন।


ফরাসি ডাটা অ্যানালাইসিস ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ‘আভিসিয়া’-র প্রকাশ করা তথ্যানুযায়ী, ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জেতার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন লামিনে ইয়ামাল। কৃত্রিম বুদ্ধিমত্তার হিসেবে ইয়ামালের জয়ের সম্ভাবনা ২৩ শতাংশ। ২১ শতাংশ সম্ভাবনা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন হ্যারি কেইন এবং ১৯ শতাংশ সম্ভাবনা নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন এমবাপে ও গত আসরের (২০২৪) বিজয়ী রদ্রি। আশ্চর্যজনকভাবে ১৮ শতাংশ সম্ভাবনা নিয়ে তালিকার পঞ্চম স্থানে জায়গা ধরে রেখেছেন রেকর্ড ৮ বারের বিজয়ী লিওনেল মেসি। উল্লেখ্য, এই এআই প্রতিষ্ঠানটি গত ২০২৫ সালের ব্যালন ডি’অর বিজয়ী উসমান দেম্বেলেসহ শীর্ষ ৫ জনের নাম নিখুঁতভাবে ভবিষ্যদ্বাণী করেছিল।

তবে এআই ইয়ামালকে এগিয়ে রাখলেও, বেটিং বাজার বা বুকমেকারদের শতভাগ আস্থা হ্যারি কেইনের ওপর! বাজিকরদের মতে, কেইনের ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ।


কার মাথায় উঠবে বর্ষসেরার এই মুকুট, তা নিয়ে ফুটবল দুনিয়া এখন দ্বিধাবিভক্ত। আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে ও ইতালির সাবেক তারকা মার্কো মাতেরাজ্জির মতে, ৩৮ বছর বয়সেও দুর্দান্ত খেলা লিওনেল মেসির হাতেই যাওয়া উচিত ৯ম ব্যালন ডি’অর। অন্যদিকে জুড বেলিংহাম তাঁর জাতীয় দলের অধিনায়ক হ্যারি কেইনের কঠোর পরিশ্রম ও সততার প্রশংসা করে তাঁর জয়ের পক্ষে মত দিয়েছেন। আর ইংলিশ তারকা অ্যান্থনি গর্ডন তাঁর বার্সা সতীর্থ ইয়ামালের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাঁকে সম্পূর্ণ অন্য লেভেলের খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়েছেন।

একক পরিসংখ্যানের দিক থেকে কিলিয়ান এমবাপে ও হ্যারি কেইনের পারফরম্যান্স ছিল এক কথায় অবিশ্বাস্য। লা লিগায় ২৫ গোল এবং চ্যাম্পিয়ন্স লিগে ১৫ গোল করার পাশাপাশি বিশ্বকাপের গোল্ডেন বুটও জিতেছেন এমবাপে। অন্যদিকে, হ্যারি কেইন গত মৌসুমে করেছেন চোখধাঁধানো ৭৩টি গোল, যা ২০১১-১২ মৌসুমে মেসির ৮২ গোলের পর ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি।


তবে মূল ধাক্কাটা এখানেই! ব্যক্তি হিসেবে পরিসংখ্যান পাহাড়সম হলেও দলগত বড় কোনো ট্রফি জিততে পারেননি এমবাপে বা কেইন। এমবাপে ক্লাব বা জাতীয় দলের হয়ে কোনো শিরোপাই পাননি, আর কেইন বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা জিতলেও ইংল্যান্ডকে বিশ্বকাপে তৃতীয় স্থান দিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।

ঠিক এই জায়গাতেই বাজিমাত করছেন ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল! যদিও ইনজুরির কারণে তাঁর ব্যক্তিগত পরিসংখ্যান খুব একটা আহামরি ছিল না, তবে স্পেনের হয়ে বিশ্বকাপ জয় এবং বার্সেলোনার হয়ে লা লিগা শিরোপা ঘরে তুলেছেন তিনি। ব্যালন ডি’অরের বিগত ১৯ বছরের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, কেবল চারজন বিজয়ী বড় কোনো মেজর ট্রফি (বিশ্বকাপ, ইউরো, কোপা আমেরিকা বা চ্যাম্পিয়ন্স লিগ) ছাড়া এই ট্রফি জিততে পেরেছেন।


সুতরাং, বড় টুর্নামেন্টের ট্রফি জেতার এই সোনালী রেকর্ড সম্পূর্ণভাবেই ইয়ামালের পক্ষে কথা বলছে। যদি সত্যি সত্যিই তাঁর মাথায় এই মুকুট ওঠে, তবে ১৯৯৭ সালে ২১ বছর বয়সে ব্রাজিলের 'দ্য ফেনোমেনন' রোনালদোর গড়া কনিষ্ঠতম বিজয়ী হওয়ার রেকর্ড ভেঙে দেবেন ১৯ বছরের এই তরুণ স্প্যানিশ রাজপুত্র!

বাংলাদেশের দর্শকেরা অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম DAZN এবং ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তবে সম্প্রচার দেখতে নিবন্ধন বা সাবস্ক্রিপশন প্রয়োজন কি না, তা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে যাচাই করে নেয়া ভালো। বাংলাদেশ সময় রাত ১২টা থেকে শুরু হবে রেড কার্পেটের আয়োজন। এতে অংশ নেবেন বিশ্ব ফুটবলের তারকা খেলোয়াড় ও অতিথিরা। মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে রাত ২টায়।

তথ্যসূত্র: আল জাজিরা-গোল ডটকম

একাত্তর/এআরএস
ফুটবলের বিশ্বমঞ্চে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি হলো 'ব্যালন ডি’অর' । এই সোনালি ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন দেখেন বিশ্বের প্রতিটি পেশাদার ফুটবলার। কারও...
১৯৫৬ সালে ফুটবল ইতিহাসের প্রথম ব্যালন ডি’অর বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসের হাতে যখন ট্রফিটি তুলে দেয়া হয়েছিল, তখন অনুষ্ঠান বলতে ছিল ইংল্যান্ডের ব্ল্যাকপুল টাউন হলের ছোট্ট একটি কক্ষ। কোনো হইচই...
বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয় পুরস্কার ‘ব্যালন ডি’অর’-এর ৭০তম আসরকে ঘিরে পারদ চড়ছে ফুটবল বিশ্বে। কার মাথায় উঠতে যাচ্ছে ২০২৬ সালের সেরা ফুটবলারের মুকুট, তা নিয়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর...
মাত্র এক সপ্তাহ আগেও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কাউকেই স্পষ্ট ব্যবধানে এগিয়ে রাখা যাচ্ছিল না, তবে গত সাত দিনে ফুটবলের চিত্রপট সম্পূর্ণ বদলে গিয়ে যেন এক মহা ড্রামার রূপ নিয়েছে! একপক্ষে রিয়াল মাদ্রিদের...
চার দিনের সরকারি সফরে জাপানে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, জ্বালানি নিরাপত্তা সুসংহত করা এবং সার্বিক জীবনমান উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার...
রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ‘চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা’ উদ্বোধনের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের দেয়া ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য এবং সাংবাদিক নিয়ে মন্তব্যের...
দেশের বিভিন্ন স্থানে সারের ডিলার নিয়োগ ও বণ্টনে নানা ধরনের অনিয়ম এবং অসংগতির তথ্য উঠে এসেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে। জাতীয় সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ...
কক্সবাজারের নয়নাভিরাম মেরিন ড্রাইভ এলাকায় গড়ে ওঠা অবৈধ হোটেল ও রিসোর্ট উচ্ছেদে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সোমবার দুপুরে কক্সবাজার শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে উখিয়ার দৃষ্টিনন্দন ইনানী সৈকত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর