হামে ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২৪৯

এক দিনে ভর্তি সহস্রাধিক

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম

দেশজুড়ে আশঙ্কাজনক হারে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিন ও প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত এক দিনে মারা যাওয়া ৭ জনের মধ্যে শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে এক জন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। এর মাধ্যমে গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৪৯ জনে পৌঁছাল। মোট মৃতদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। তাদের নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৯৫ জনে। অন্যদিকে, গত এক দিনে ১ হাজার ২৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছরে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে।

হাসপাতালের সার্বিক চিত্র তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ১ হাজার ৪৬৮ জন রোগী। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো হামের টিকা দেয়া এবং উপসর্গ দেখা দেয়া মাত্রই নিকটস্থ হাসপাতালে নেয়ার পরামর্শ দিচ্ছেন।

একাত্তর/এআরএস
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ...
সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ জন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন নতুন...
সারাদেশে ফের উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে...
সারাদেশে মারাত্মক রূপ ধারণ করেছে হাম রোগ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর দেশে নিশ্চিত...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ঐতিহ্যবাহী সংবাদ মাধ্যম 'সিটি অ্যান্ড স্টেট'-এর প্রকাশিত “২০২৬ হু’জ হু ইন প্রফেশনাল অ্যান্ড অ্যাডভাইজরি সার্ভিসেস” তালিকায় মর্যাদাপূর্ণ স্থান লাভ করেছেন বাংলাদেশি...
ফরিদপুরের ভাঙ্গায় রাতের আঁধারে সরকারি সার পাচারের সময় বিসিআইসির এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। এ সময় পাচারে ব্যবহৃত ট্রাকসহ ২৫০ বস্তা সরকারি ডিএপি সার জব্দ...
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে হেফাজতে নির্যাতনের শিকার হয়ে রায়হান আহমদ নিহত হওয়ার আলোচিত মামলায় প্রধান আসামি বরখাস্ত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই...
ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র আগের চেয়ে অনেক বেশি ‘অসুরক্ষিত ও ঝুঁকিপূর্ণ’ অবস্থায় পড়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর