টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং মুক্তি পেয়েছে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩০ পিএম

আগামী মাসে শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। আর সে উপলক্ষে এরিমধ্যে মুক্তি পেয়েছে আসরের থিম সং ‘লাইভ দ্যা গেম’।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) আইসিসির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একযোগে প্রকাশ করা হয়েছে গানটি।

ভারতের অমিত ত্রিবেদী এটি কম্পোজ করেছেন। থিম সংয়ের ক্যাম্পেইন ফিল্মে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, আফগানিস্তানের স্পিনার রশিদ খান, ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেম ম্যাক্সওয়েলের এনিমেটেড চেহারা দেখা গিয়েছে।

গানটির ভিডিওতে সমর্থকরা কীভাবে তাদের প্রিয় খেলোয়াড়ের সাক্ষাৎ পাচ্ছেন, তাদের সাথে খেলছেন, ক্রিকেট-উল্লাসে মেতে উঠছেন তা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়।

সূত্র বলছে, মোট ৪০ জন কর্মী কাজ করেছেন থিম সংয়ের এমিনেশন তৈরিতে। আইসিসির ওয়েবসাইটে এই গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পোলার্ড-ম্যাক্সওয়েলরা।

আরও পড়ুন: তালেবান শাসনে আফগান ক্রিকেটের হালচাল

প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তত্ত্বাবধানে এবার আসর বসছে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে।

২০১৬ সালের পর এই প্রথম টি-টোয়েন্টি মহাযজ্ঞ মাঠে গড়াচ্ছে। কোটি কোটি ক্রিকেট প্রেমীরা আগ্রহটা তাই একটু বেশিই।

একাত্তর/আরএ

বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...

লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর