ইরান যুদ্ধ নিয়েই ট্রাম্প-ভ্যান্স বিরোধ তুঙ্গে

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩০ এএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই ট্রাম্পের রিপাবলিকান পার্টির নজিরবিহীন পরাজয়ের পর এবার হোয়াইট হাউসের শীর্ষেই শুরু হয়ে গেছে প্রকাশ্য গৃহদাহ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ইরান যুদ্ধ থেকে নিজেকে স্পষ্ট দূরত্বে সরিয়ে নিয়েছেন। এই যুদ্ধের প্রয়োজনীয়তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তোলার পাশাপাশি রিপাবলিকানদের এমন অপমানজনক হারের পেছনে এককভাবে এই যুদ্ধকেই সরাসরি দায়ী করেছেন ভ্যান্স।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক নজিরবিহীন ও বিস্ফোরক পোস্টে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স লেখেন, আমাদের এই চরম পরাজয়ের মূল কারণই হলো এই যুদ্ধ। আপনি যদি তর্ক করতে চান যে ৬ বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানো এবং এত বড় রাজনৈতিক খেসারত দেওয়া এই যুদ্ধের জন্য সার্থক ছিল, তবে তা করতেই পারেন। ভ্যান্স আরও উল্লেখ করেন যে, এর আগে যুদ্ধ বন্ধ করার বিষয়ে যে পরামর্শ দেওয়া হয়েছিল, তা অত্যন্ত যুক্তিসঙ্গত ও সঠিক ছিল।

ভ্যান্সের এই অবস্থান ইরানের বিরুদ্ধে নতুন করে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পরিকল্পনা নিয়ে ভাবনায় থাকা ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধরনের রাজনৈতিক জটিলতা তৈরি করেছে। একই সাথে এই চরম রাজনৈতিক জলঘোলা পেন্টাগনের শীর্ষ কর্তাদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে, বিশেষ করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নিয়ে। আইনপ্রণেতাদের কাছে চরম অপ্রিয় হয়ে ওঠা হেগসেথকে নতুন মেয়াদের কংগ্রেসে অভিশংসনের মুখোমুখি করার কথা ইতিমধ্যেই ভাবছেন অনেক প্রতিনিধি।

মঙ্গলবার মার্কিন ভোটাররা ঐতিহাসিক রিপাবলিকান দুর্গ হিসেবে পরিচিত অঞ্চলগুলোতেও ডেমোক্র্যাটদের পক্ষে অভাবনীয় রায় দেন। মাত্র দুই বছর আগে যারা ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট বানিয়েছিলেন, সেই রক্ষণশীল ভোটারদের বড় অংশই এবার বেঁকে বসেন। নিত্যপণ্যের আকাশচুম্বী দাম, মূল্যস্ফীতি এবং সর্বোপরি ইরানের সাথে রক্তক্ষয়ী সংঘাতের কারণে ভোটারদের জমে থাকা ক্ষোভই ব্যালট বাক্সে এই রাজনৈতিক বিস্ফোরণ ঘটিয়েছে।

যদিও ভ্যান্স তাঁর বার্তায় ট্রাম্পের সঙ্গে সরাসরি বিরোধের বিষয়টি কিছুটা প্রশমিত করার চেষ্টা করে বলেন, প্রেসিডেন্ট নিজেও মধ্যবর্তী নির্বাচনে হারের পেছনে ইরান যুদ্ধের ভূমিকার কথা স্বীকার করেছেন। তবে বাস্তব চিত্রে ট্রাম্পের বক্তব্য ছিল বহুলাংশে ভিন্ন ও আত্মপক্ষ সমর্থকমূলক। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে পরাজয়ের একাধিক কারণের মধ্যে যুদ্ধ হয়তো একটি ছোট বিষয় ছিল, কিন্তু নিজের সিদ্ধান্ত নিয়ে তিনি বিন্দুমাত্র অনুতপ্ত নন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প সটান বলেন, আমি একদম সঠিক কাজটিই করেছিলাম এবং সুযোগ পেলে আবারও ঠিক একই কাজ করব।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জোড়া ধাক্কা খেয়ে ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে। সাধারণত প্রেসিডেন্টের ক্ষমতাসীন দল মধ্যবর্তী...
ইরানে সরকার পরিবর্তনের উচ্চাশা নিয়ে যুদ্ধ শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ এই যুদ্ধের প্রভাবেই খোদ ওয়াশিংটনে তাঁর নিজের রাজনৈতিক ক্ষমতার ভিত নড়ে গেছে। আকাশচুম্বী জ্বালানি...
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নিজের দল রিপাবলিকান পার্টি কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পর্যদুস্ত হলেও ইরান যুদ্ধ নিয়ে নিজের নেয়া সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন প্রেসিডেন্ট ডোনাল্ড...
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে নজিরবিহীনভাবে হারিয়ে করে কংগ্রেসের দুই কক্ষ প্রতিনিধি পরিষদ ও সিনেট, উভয়েরই নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা।...
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে। একই সময়ে সারা দেশের হাসপাতালে নতুন...
দেশের অভ্যন্তরীণ আকাশে উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের (জেট এ-১) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে অভ্যন্তরীণ ফ্লাইটে দাম বাড়লেও আন্তর্জাতিক রুটের ফ্লাইটের...
চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব কেবল কূটনৈতিক চুক্তি বা বৈঠকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে শিক্ষার প্রতিটি স্তরে এর সুফল পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষা...
দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাথে পার্টনারশিপের ভিত্তিতে তাদের ব্র্যান্ডেড রিটেইল স্টোরগুলোতে বাংলা কিউআর পেমেন্ট চালু করলো দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর