ইনফান্তিনোকে বিরুদ্ধে লড়বেন জাপানি ফুটবল প্রধান

ফিফা সভাপতি নির্বাচন

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার শীর্ষ মসনদে আসছে এক তীব্র লড়াইয়ের হাওয়া! বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে আগামী মার্চের ফিফা নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সভাপতি কোজো তাশিমা। বৃহস্পতিবার ক্রীড়া মাধ্যম স্পোর্টস নিপ্পনকে দেয়া এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর ঘোষণা দেন তিনি।

চলমান নানা বিতর্ক ও বিরোধিতার মুখে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও আসন্ন নির্বাচনে পুনরায় জয়ের লক্ষে মাঠে নেমেছেন। তবে গত জুলাইয়ে বিশ্বকাপের মতো টুর্নামেন্টের বাণিজ্যিক অধিকার সুরক্ষাকারী নতুন এক সংস্থায় বেসরকারি বিনিয়োগকারীদের অন্তর্ভুক্ত করার ব্যর্থ ও বিতর্কিত উদ্যোগের পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। ইনফান্তিনোর এমন বিতর্কিত কর্মকাণ্ডের ফলেই বিশ্ব ফুটবলের ক্ষমতার অলিন্দে অসন্তোষ দানা বাঁধতে শুরু করে, যার সুযোগেই এবার মাঠে নামছেন জাপানি ফুটবল প্রধান।

প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে কোজো তাশিমা বলেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ যে জেএফএ-এর পূর্ণ সমর্থন নিয়ে এই ঘোষণা দিতে পারছি। এটি জয়-পরাজয়ের কোনো বিষয় নয়, বরং জাপানি ফুটবল যে সৎ, সুস্থ ও নীতিবান মনোভাব গড়ে তুলেছে, তা পুরো বিশ্বকে জানিয়ে দেওয়ার সময় এটি।

তিনি আরও যোগ করেন, ফিফার এই মুহূর্তে ঠিক এমন মূল্যবোধগুলোই প্রয়োজন, যা আমরা এতদিন ধরে রক্ষা করে এসেছি। বিশ্বের সামনে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে তাশিমার এই আকস্মিক ও সাহসী ঘোষণার বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আগামী মার্চের নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলের রাজনীতিতে যে বড় ধরনের উত্তাপ ছড়াতে শুরু করেছে, তাতে কোনো সন্দেহ নেই।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাবের ভরাডুবি এবং তীব্র সমালোচনার মুখে পড়েও পদত্যাগের গুঞ্জন দুই গাল হেসে উড়িয়ে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
চলতি অর্থবছরের প্রথমার্ধে দুবাইয়ের বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনের নিট মুনাফা কমেছে ৬৬ শতাংশ। বছরের প্রথম ছয় মাসে সংস্থাটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৩.৩ বিলিয়ন দিরহাম বা ৯০৩ মিলিয়ন ডলারে।
শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েই আগামীর একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে কোমলমতি শিশুদের শুধু...
দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে যারা ষড়যন্ত্র করছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতোই জনগণ তাদের ঐক্যবদ্ধভাবে উপযুক্ত জবাব দেবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন...
জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমীনের পদত্যাগ: জামায়াত জোট ও নারী অধিকার অবমূল্যায়নের অভিযোগ, জামায়াতের সঙ্গে জোট ও আদর্শচ্যুতির অভিযোগ এনে এনসিপি ছাড়লেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর