প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ট্রানশন হোল্ডিংসের চেয়ারম্যানের সাক্ষাৎ, বিনিয়োগের আহবান

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের মোবাইল ফোন ও তথ্যপ্রযুক্তি খাতের বৈশ্বিক প্রতিষ্ঠান ‘ট্রানশন হোল্ডিংস’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ট্রানশন গ্রুপের প্রতিনিধিদল বাংলাদেশে তাদের বিদ্যমান ব্যবসা ও নতুন বিনিয়োগ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশে ট্রানশন গ্রুপের বিনিয়োগ আগ্রহকে স্বাগত জানান এবং দেশের অন্য সম্ভাবনাময় খাতগুলোতেও বর্ধিত বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহবান জানান।

বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা বর্তমান সরকারের ব্যবসাবান্ধব নীতি ও সহায়ক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তারা বাংলাদেশের সঙ্গে ট্রানশন গ্রুপের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

গুরুত্বপূর্ণ এই সাক্ষাতকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য নাহিয়ান রহমান রচি, এনবিআর-এর প্রথম সচিব মো. তারেক হাসান এবং ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের উপপরিচালক মো. আবু বাক্কার সিদ্দিক।

ট্রানশনের প্রতিনিধিদলে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সদস্য আরিফ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
দেশের উৎপাদনশীল খাতের মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা নিয়েছে সরকার। দেশের গুরুত্বপূর্ণ ছয়টি প্রধান শিল্পাঞ্চলে কেবল শ্রমিকদের জন্য বিশেষায়িত ১০০...
সরকার সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১ -এর প্লেনারি সেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখার পাশাপাশি বেশ কয়েকটি...
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে এক হবার জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে...
রাজধানী জুড়ে নতুন করে আতঙ্ক ও অস্থিতিশীলতা ছড়াতে বিভিন্ন স্থানে ঝটিকা হামলা, বাসে অগ্নিকাণ্ড এবং হাতবোমা (ককটেল) বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় রাজধানীর অন্যতম ব্যস্ত...
দেশের উৎপাদনশীল খাতের মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা নিয়েছে সরকার। দেশের গুরুত্বপূর্ণ ছয়টি প্রধান শিল্পাঞ্চলে কেবল শ্রমিকদের জন্য বিশেষায়িত ১০০...
ইরানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার প্রস্তাবকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হাস্যকর ও অযৌক্তিক বলে মন্তব্য করার পর তার কড়া জবাব দিয়েছে তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তাদের...
টিকিট বিক্রি থেকে আয় পৌনে সাতশ কোটি টাকা। অথচ সেটিকে দায় হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে আর্থিক প্রতিবেদনে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর